Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home বাংলাদেশকে নিয়ে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
Bangladesh breaking news আন্তর্জাতিক

বাংলাদেশকে নিয়ে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কTarek HasanNovember 8, 20251 Min Read
Advertisement

ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, আমরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা চাই না। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইউনূস যখনই মন্তব্য করবেন, তিনি যেন ভাবনাচিন্তা করে কথা বলেন। শুক্রবার (৭ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম নেটওয়ার্ক-১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনাথ সিং ভারত ও বাংলাদেশের দ্বন্দ্বের বিষয়ে তার অভিমত তুলে ধরেন।

 ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ভারতীয় গণমাধ্যম থেকে প্রশ্ন করা হয় যে ড. ইউনূস পাকিস্তানি জেনারেলকে মানচিত্র দিয়েছেন এবং নানা ধরনের বক্তব্য দিয়েছেন। এর উত্তরে রাজনাথ সিং বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে মন্তব্য রাখার ক্ষেত্রে খেয়াল রাখা উচিত।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ করা হয় যে অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে ভারতের উত্তর পূর্ব্বাঞ্চল অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিকৃত মানচিত্রসহ একটি পতাকা উপহার দিয়েছেন। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এমন প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত’ বলে নাকচ করে দিয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পরই ভারত ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্কে শীতলতা আসে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। অন্যদিকে অধ্যাপক ইউনূস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
bangladesh, breaking news আন্তর্জাতিক নিয়ে, প্রতিরক্ষামন্ত্রী বললেন বাংলাদেশকে ভারতের যা
Related Posts
সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলার

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

December 14, 2025
Village

বাবা-মাকে মারধর, মাটিতে পুঁতে শাস্তি দিলো গ্রামবাসী

December 14, 2025
যুক্তরাজ্যে নাগরিকত্ব হারাতে পারেন মুসলিম

যুক্তরাজ্যে নাগরিকত্ব হারাতে পারেন লাখ লাখ মুসলিম

December 13, 2025
Latest News
সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলার

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

Village

বাবা-মাকে মারধর, মাটিতে পুঁতে শাস্তি দিলো গ্রামবাসী

যুক্তরাজ্যে নাগরিকত্ব হারাতে পারেন মুসলিম

যুক্তরাজ্যে নাগরিকত্ব হারাতে পারেন লাখ লাখ মুসলিম

কুয়েত নাগরিকত্ব

কুয়েতে নাগরিকত্ব নিয়ে বড় দুঃসংবাদ

হাদি

হাদির কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে: মেডিকেল বোর্ড

বেরোবি

বেরোবিতে ঢাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাঘা আইর মাছ

বরগুনার রেস্টুরেন্টে ৭০ কেজি ওজনের নিষিদ্ধ প্রজাতির মাছ

বিদেশগামী

বিদেশগামীদের জন্য সরকারের জরুরি সতর্কবার্তা

হাদি

‘এতো মানুষের দোয়ায় ইনশাআল্লাহ হাদি ফিরবে’

পররাষ্ট্র মন্ত্রণালয়

রাখাইনের হাসপাতালে বোমা হামলার নিন্দা বাংলাদেশের

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.