
এমন পরিস্থিতিতে সুর নরম করলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক কিংবদন্তী ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। বাংলাদেশকে ‘ভাই’ সম্বোধন করে কঠিন সময়ে সাহায্যের অনুরোধ করেছেন তিনি।
মিয়াঁদাদ বলেছেন, ‘বাংলাদেশ আমাদের কাছে ভাইয়ের মতো। ওদের ক্রিকেটের অবস্থা যখন নাজুক, তখন পাকিস্তান বাংলাদেশকে নানাভাবে সাহায্য করেছে। তাই বাংলাদেশেরও উচিত পাকিস্তানে সিরিজ খেলতে আসার মাধ্যমে পাকিস্তানকে সাহায্য করা। প্রতিবেশী এই দুই দেশের উচিত ক্রিকেটের ব্যাপারে একে অন্যকে সাহায্য করা।’
বাংলাদেশের দাবি অনুযায়ী, যদি শেষ পর্যন্ত পিসিবি তিনটি টি-টোয়েন্টি খেলতে রাজি হয়, তাহলে তা এ মাসেই হওয়ার কথা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান অবশ্য বলছেন, আগামী সপ্তাহের বোর্ড সভায় পাকিস্তান সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



