
এদিকে অধিনায়ক হিসেবে একেবারেই নতুন করুনারত্নে। আকস্মিক ভাবেই বিশ্বকাপে তাঁকে অধিনায়ক করা হয় শ্রীলঙ্কার। বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের পরও তার ওপরই আস্থা রাখে লঙ্কান ক্রিকেট বোর্ড। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে সেই আস্থারই প্রতিদান দিয়েছেন লঙ্কান অধিনায়ক।
ম্যাচ শেষে করুনারত্নে বলেছেন, ‘আমি এখনও শিখছি এবং ছেলেরা আমাকে সাহায্য করছে। আমরা দল হিসেবে খেলেছি এবং অসাধারণ ভাবে সিরিজ জিতেছি। নিউজিল্যান্ড সিরিজেও আমরা ভালো করতে আশাবাদী। আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং ঘরের মাঠে সিরিজে অবশ্যই ভালো করতে হবে।’
এ সময় লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘শুরু থেকেই আমরা দারুণ খেলেছি এবং তরুণরাও এগিয়ে এসে দারুণ পারফর্মেন্স করেছে। কিছু তরুণ আজ সুযোগ পেয়ে এবং তাঁরা আসলেই ভালো করেছে। আমি আশা করছি এই পারফর্মেন্স ভবিষ্যতেও তারা অব্যাহত রাখবে। আমরা পরিকল্পনা করেছিলাম মৌলিক জিনিসগুলো ভালো ভাবে করার এবং ব্যাটসম্যানরা সেই পরিকল্পনার সঠিক প্রয়োগ করেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



