Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা বাংলাদেশকে ১৫৩ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে
ক্রিকেট (Cricket) খেলাধুলা জাতীয়

বাংলাদেশকে ১৫৩ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

By Hasan Majorজুলাই 22, 20212 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে এক ওভার বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জিততে হলে বাংলাদেশেকে করতে হবে ১৫৩ রান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারটা দেখেশুনে খেলেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ওভারে এসেই মারমুখী হয়ে উঠেছিল স্বাগতিকরা। মোস্তাফিজের করা দ্বিতীয় বলেই সেটি গ্যালারিতে আছড়ে ফেলেছেন জিম্বাবুয়ের ওপেনার মারুমানি। পরপর দুই বলে ডট দিয়ে ওভারের পঞ্চম বলে দুর্দান্ত এক স্লোয়ারে মারুমানিকে বোকা বানান মোস্তাফিজ। উড়িয়ে মারতে গিয়ে সৌম্যের তালুবন্দী হয়ে মারুমানী ফেরেন ব্যক্তিগত ৭ রানে।

১০ রানে জিম্বাবুয়ে প্রথম উইকেট হারানোর পর ক্রমেই বিপজ্জনক হয়ে উঠেন চাকাভা–মাধেভেরে জুটি। অবশেষে এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। তাকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে ২৩ বলে ২৩ রান করেন মাধেভেরে। এতে ভাঙলো চাকাভা–মাধেভেরের ৩৮ বলে ৬৪ রানের জুটি।

শরিফুল ইসলামের প্রথম বলে নুরুল হাসান সোহান রান আউট করেন খুনে মেজাজে থাকা চাকাভাকে। ২২ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৩ রান করেন জিম্বাবুয়ান ওপেনার। শরিফুলের ওভারে চার বলের ব্যবধানে সিকান্দার রাজাও আউট হন। তিন বল খেলে রানের খাতা না খুলে সোহানকে পেছনে ক্যাচ দেন স্বাগতিক অধিনায়ক।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও সেই গতিতে রান বাড়িয়েছে জিম্বাবুয়ে। নিজের দ্বিতীয় ওভার করতে আসা সৌম্য সরকারও পেলেন উইকেটের উইকেটের দেখা। ইনিংসের ১৪তম ওভারে মুসাকান্দাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সৌম্য।

দলীয় ১১৯ রানে নিজের দ্বিতীয় উইকেট নিলেন শরীফুল ইসলাম। স্ট্যাম্প উপড়িয়ে ভয়ংকর হয়ে উঠা মায়ার্সকে থামালেন তরুণ এই পেসার। সাজঘরে ফেরার আগে ২২ বল খেলে ৩৫ রান তুলেছেন মায়ার্স।

শেষদিকে লুক জংউইর সুবাদে ইনিংসে দলীয় স্কোর দেড়শ ছাড়িয়ে যায়। জংউই করেন ১৮ রান। এছাড়া ৮ রানে মুজারাবানি এবং ৪ রানে রায়ান বার্ল আউট হন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্দ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ভূমিকম্প

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি যেখানে

জুন 11, 2026
Brazil

ইতিহাস পেরিয়ে হেক্সা জয়ের পথে ব্রাজিল

জুন 11, 2026
Police

পুলিশ প্রশাসনে বড় রদবদল

জুন 11, 2026
Latest News
ভূমিকম্প

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি যেখানে

Brazil

ইতিহাস পেরিয়ে হেক্সা জয়ের পথে ব্রাজিল

Police

পুলিশ প্রশাসনে বড় রদবদল

Logo

১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন

জার্সি

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই বিপাকে হাইতি, ফিফার নির্দেশে বদলাতে হলো জার্সি

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

টেস্ট সিরিজ

চমক রেখে টেস্ট সিরিজে দল ঘোষণা বাংলাদেশের

ফাইভ-জি

২ বছরে ৯০ শতাংশ জনগোষ্ঠীর কাছে ফাইভ-জি পৌঁছানোর পরিকল্পনা

ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ইমাম মুয়াজ্জিন খাদেম

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক ১০ হাজার টাকা ভাতার প্রস্তাব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa