বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করতে চলেছে ভারত। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সাক্ষাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত রাখার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আলোচনা হয়েছে।
১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
টুরিস্ট ভিসার বিষয়ক অপর প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, পর্যায়ক্রমে তারা এই ভিসা চালু করবে।
আরও পড়ুনঃ
শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী
তিনি আরও বলেন, নতুন সরকার গঠনের পর এটি ছিল হাইকমিশনারের একটি রুটিন সৌজন্য সাক্ষাৎ। প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যাতায়াত ও নিরাপত্তার মতো বিষয়ে ব্যাপক সম্পৃক্ততা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


