
রোববার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
লাইন ডিরেক্টর মোহাম্মদ রোবেদ আমিন বলেন, পাশের দেশ ভারতে আসা করোনার ভ্যারিয়েন্ট অত্যন্ত মারাত্মক। এটির চারদিকে সংক্রমণ ছড়ানোর তিন শ গুণ বেশি ক্ষমতা রয়েছে। যদি কঠোরভাবে আমরা স্বাস্থ্যবিধি পালন না করি তাহলে আমাদের চিত্র পার্শ্ববর্তী দেশের মতো ভয়ঙ্কর হতে পারে।
তিনি আরো বলেন, ভারতের ভ্যারিয়েন্ট বাংলাদেশে না আসতে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে বারবার সহযোগিতা চাওয়া হচ্ছে। অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। এর কমে কোয়ারেন্টাইন সম্ভব নয়। কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদফতর একমাত্র প্রতিষ্ঠান নয়, এতে আরো অনেক মন্ত্রণালয়-অধিদফতরের সহযোগিতা প্রয়োজন। আমরা যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে জিনিসটি দেখতে চাই, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হলে সবচেয়ে ভালো হয়। যদি তা না-ও হয়, যদি কেউ বাসায় কোয়ারেন্টাইন থাকেন তাহলেও ১৪ দিন কঠোরভাবে কোয়ারেন্টাইন থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
মোহাম্মদ রোবেদ আমিন বলেন, আজ থেকে সীমিত আকারে দোকান ও শপিংমল খুলে দেয়া হয়েছে। এখন গণপরিবহন চালুর বিষয়েও সরকার চিন্তা-ভাবনা করছে। এ অবস্থায় জনগণকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। ব্যবসায়ীদের পণ্য বিক্রির ক্ষেত্রে ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি মেনে চলতেই হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



