Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় বাংলাদেশের উন্নয়ন এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রচার করবে সিএনএন
আন্তর্জাতিক জাতীয়

বাংলাদেশের উন্নয়ন এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রচার করবে সিএনএন

By জুমবাংলা নিউজ ডেস্কDec 4, 2022, 11:46 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী বছরের মার্চে ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ আয়োজন করতে যাচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মেগা এ কর্মসূচির বহুল প্রচারে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে এফবিসিসিআই। এই চুক্তির আওতায় চলতি বছরের ডিসেম্বর মাস থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রচারণা চালাবে সিএনএন।

বাংলাদেশের উন্নয়ন এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রচার করবে সিএনএন

গতকাল শনিবার দুপুরে গুলশানে অবস্থিত বেক্সিমকো কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের উপস্থিতিতে এ স্মারক স্বাক্ষরিত হয়। এফবিসিসিআইর পক্ষ থেকে সভাপতি মো. জসিম উদ্দিন ও সিএনএন-এর পক্ষ থেকে ?প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক (সেলস) অভিজিৎ ধর এই স্মারকে স্বাক্ষর করে।

সালমান এফ রহমান বলেন, এই বিজনেস সামিটের মাধ্যমে বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের বিগত বছরের সফলতা ও সম্ভাবনা সম্পর্কে জানতে পারবেন, যা বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করতে আকৃষ্ট করবে। গত ৫০ বছরে বাংলাদেশের অগ্রযাত্রা এবং আগামীতে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনার কথাও এই সামিটে তুলে ধরা হবে বলে জানান তিনি। দেশি-বিদেশি বিনিয়োগের পাশাপাশি সামিটে এসএমই খাতে জোর দেওয়ার আহ্বান জানান সালমান এফ রহমান।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, টেক্সটাইল, গ্রিন ইকোনমি, সার্কুলার ইকোনমি ইত্যাদি সম্ভাবনাময় খাতগুলোর প্রদর্শনী করা হবে এ সামিটে। এর মাধ্যমে বাংলাদেশে অনেক দেশের ব্যবসাবাণিজ্য রিলোকশনের সুযোগ তৈরি হবে। সামিটে দেশের মুক্তিযোদ্ধা ব্যবসায়ীসহ দেশের অর্থনীতিতে অবদান রাখা ব্যবসায়ীদের সম্মানিত করা হবে বলেও জানান এফবিসিসিআই সভাপতি। সিএনএনের সঙ্গে চুক্তির বিষয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, এই সামিটের আন্তর্জাতিক মিডিয়া পার্টনার হিসেবে সিএনএন-এর সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। তারা আমাদের এই অনুষ্ঠানের খবর বিশ্বব্যাপী প্রচার করবে। এই অনুষ্ঠানে ডব্লিউটিওর ডিজি, ইউরোপিয়ান ইউনিয়নের ট্রেড কমিশনার, জেটরো চেয়ারম্যান, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন ৩০টিরও বেশি দেশের মন্ত্রীসহ সেসব দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের আমন্ত্রণ করার মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনাকে তুলে ধরা হবে বলেও জানান সভাপতি।

অনুষ্ঠানে এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, সালাউদ্দিন আলমগীর, পরিচালক সৈয়দ সাদাত আলমাস কবির, আনোয়ার উল-আলম চৌধুরী (পারভেজ), আবুল কাসেম খান, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of ZoomBangla iNews. He is also a good writer.

Related Posts
PM-News

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

May 21, 2026, 11:22 PM Asia/Dhaka
image_293445_1779376429

চলন্ত বাসের পথ আটকাল বানর, হৃদয়বিদারক ঘটনার সাক্ষী যাত্রীরা

May 21, 2026, 11:20 PM Asia/Dhaka
রামিসা হত্যার বিচার

শিশু রামিসা হ’ত্যার বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ

May 21, 2026, 11:17 PM Asia/Dhaka
Latest News
PM-News

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

image_293445_1779376429

চলন্ত বাসের পথ আটকাল বানর, হৃদয়বিদারক ঘটনার সাক্ষী যাত্রীরা

রামিসা হত্যার বিচার

শিশু রামিসা হ’ত্যার বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ

বায়তুল মোকাররম

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

fakhrul

ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করলেন মির্জা ফখরুল

Tran

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সূচি

স্বরাষ্ট্রমন্ত্রী

আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

Ramisha

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বজ্রঝড়ের আশঙ্কা

সারাদেশে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

Roshu

১১ নারীকে ধর্ষণের পর হত্যা: গ্রেপ্তারের দেড় যুগ পরও বেঁচে আছেন সেই রসু খাঁ

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp