
ইনজামাম বলেন, পাকিস্তান সফরে আসার সিদ্ধান্ত নেয়ায় আমরা বাংলাদেশের কাছে কৃতজ্ঞ। টাইগারদের ধন্যবাদ। বাংলাদেশ যদি পুরো সিরিজটি একসঙ্গে খেলে যেত তাহলে সমর্থকদের জন্য আরও ভালো হতো। আমার বিশ্বাস সমর্থকরা সিরিজটি ভালোভাবে উপভোগ করবেন।
দেশের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি সন্ত্রাসী হামলায় আক্রান্ত সেই শ্রীলঙ্কা ক্রিকেট দলকে নিয়েই করাচি এবং রাওয়ালপিণ্ডিতে সিরিজ আয়োজন করেছে পাকিস্তান। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ জানুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল।
এই সফরে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা না হলে ফেব্রুয়ারিতে টেস্ট আর এপ্রিল মাসে একটি ওয়ানডে আর একটি টেস্ট ম্যাচ খেলতে ফের পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তান সফরে যেতে সাহস পাচ্ছে না বিদেশি কোনো দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



