Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বাংলাদেশের জয়া ও সালমা এখন ফিফার রেফারি
খেলাধুলা স্লাইডার

বাংলাদেশের জয়া ও সালমা এখন ফিফার রেফারি

By Sazzad HossainAugust 23, 20192 Mins Read

বাংলাদেশের জয়া ও সালমা এখন ফিফার রেফারি

স্পোর্টস ডেস্ক: আবাহনীর সোহেল রানার গোল এশিয়ার সেরা হওয়ার ঘটনাটি ছিল শুক্রবারের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত ঘটনা। একই দিন ভারতের কল্যাণী থেকে সুখবর পাঠিয়েছে কিশোর ফুটবলাররা। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে লাল-সবজু জার্সিধারী কিশোররা ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে। এ দুটি ভালো খবরের সঙ্গে নিজেদের যোগ করেছেন বাংলাদেশের দুই সাবেক নারী ফুটবলার জয়া চাকমা ও সালমা ইসলাম মনি। বাংলাদেশের প্রথম নারী হিসেবে তারা হয়েছেন ফিফা রেফারি। আজই (শুক্রবার) সুখবরটি পেয়েছেন তারা।

রাঙ্গামাটির মেয়ে জয়া চাকমা খেলা ছেড়ে ২০১০ সাল থেকে বাঁশি বাজাচ্ছেন ফুটবল মাঠে। এত দিন ঘরে এবং দক্ষিণ এশিয়ায় বিভিন্ন টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে ফিফা রেফারি হওয়ার স্বপ্নকে বড় করেছেন। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নারী ফুটবলের কোচ জয়া চাকমার। জয়া এবং সালমা দুইজনই আগামী বছর জানুয়ারি থেকে তালিকাভুক্ত হয়ে যাবেন ফিফার। তখন বড় বড় আন্তর্জাতিক ম্যাচে বাঁশি বাজাতে পারবেন বাংলাদেশের এই দুই নারী রেফারি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম নেসার জানিয়েছেন, ‘জয়া চাকমা এবং সালমা ইসলাম মনি দুইজনই এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এখন তাদের নাম পাঠিয়ে দেবো ফিফায়। আগামী বছর জানুয়ারি থেকে ফিফার তালিকাভুক্ত হয়ে যাবেন তারা।’

Advertisement

এই স্বপ্ন পূরণের জন্য অনেক কষ্ট করেছেন জয়া। দীর্ঘ ১০ বছর ধরে চেষ্টায় স্বপ্নপূরণের পর শুক্রবার রাতে টেলিফোনে জয়া বলছিলেন, ‘আমার যেন বিশ্বাসই হচ্ছিল না। এর আগে দুইবার পরীক্ষা দিয়েও পাস করতে পারিনি। স্বপ্ন থেকে সরে যাইনি। হতাশও হইনি। অবশেষে আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। এ আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। এবার আমি নিজের ফিটনেস পরীক্ষাটা ভালোভাবে দিয়েছি। চেষ্টা করেছি পাস করতে। শেষ পর্যন্ত আমি পেরেছি।’

জয়া ২০১০ সাল থেকে রেফারি ক্যারিয়ার শুরু করলেও সালমার রেফারি হিসেবে শুরু ২০১৩ সালে। অবশেষে ছয় বছর পর সালমাও হতে যাচ্ছেন ফিফার তালিকাভুক্ত রেফারি।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa