জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের প্রতিটি বিভাগে একটি করে ইসলামী ভাষা ইন্সস্টিটিউট প্রতিষ্ঠা করার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।

বাংলাদেশের প্রতিটি বিভাগে ইসলামী ভাষা ইন্সস্টিটিউট প্রতিষ্ঠা করতে চায় সৌদি

গত মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান। সাক্ষাতের সময় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে এই আগ্রহ প্রকাশ করেন।

এরই ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী ঢাকায় একটি ইন্সস্টিটিউট স্থাপনের জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

এ সময় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশবাসীর আর্থ-সামাজিক অগ্রগতির জন্য তার সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে এগিয়ে নিতে সৌদি আরবের কাছে বাংলাদেশে আরো বিনিয়োগ প্রত্যাশা করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সরকার ও জনগণ সৌদি আরব এবং দেশটির জনগণের মঙ্গল কামনা করেন। কারণ, তারা মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদের খাদেম।

বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর এট লার্জ মো: জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.