Advertisement

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর টুইট করেছেন জয়ের নায়ক শোয়েব মালিক।

শুক্রবার রাতে এক টুইট বার্তায় শোয়েব মালিক বলেন, আমি যেন সবসময় দলের জয়ে অবদান রাখতে পারি। আমার ব্যর্থতায় যেন দল কখনও পরাজিত না হয়। সবাই দোয়া করবেন। হে আমার রব তুমি আমার দোয়া কবুল করো। এরপর তিনি পাকিস্তান জিন্দাবাদ হ্যাশট্যাগ ব্যবহার করেন।

এর আগে ম্যাচ শেষে পাকনেশনকে দেয়া এক প্রতিক্রিয়ায় শোয়েব মালিক বলেছেন, ম্যাচে (প্রথমবার অভিষেক হওয়া) আহসান খুবই আত্মবিশ্বাসী ব্যাটিং করছিল, তখন পিচ এতটা সহজ ছিল না।

এ জয়ের জন্য আহসান আলীর অবদান রয়েছে, সে আমার সঙ্গে যে ব্যাটিংটা করেছে তাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। আমরা একসঙ্গে উইকেটও বাঁচিয়েছি আবার স্কোরও ঠিক রেখেছি। এটা আমাদের জন্য খুবই ইতিবাচক দিক যে, একজন তরুণ ম্যাচ জয়ে মূল ভূমিকা পালন করেছে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক বলেন, পৃথিবীর কেউই বলতে পারবে না আমি সবকিছু শিখে গেছি, সবকিছু জেনে গেছি। এমনকি শচীন টেন্ডুলকারসহ বিশ্বের কোনো সফল মানুষও এ দাবি করতে পারবেন না। আমি মনে করি, আপনার শেখার কোনো শেষ নেই।

শোয়েব মালিক আরও বলেন, আমরা চাই রাতারাতি ফল পেতে, কিন্তু ধৈর্য না ধরে দ্রুত সবকিছু আশা করা ঠিক নয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.