জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ১ জুলাই থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩০ জুন) ঢাকার ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে বিষয়টি অবগত করে পোস্ট দেওয়া হয়।
এতে আরো বলা হয়, জরুরি ভ্রমণের আবেদন লকডাউনের সময়ও বিবেচিত হবে। জরুরি ভ্রমণ, বিশেষত চিকিৎসা সংক্রান্ত ভ্রমণের জন্য যে কোনো জিজ্ঞাসায় যোগাযোগ করা যাবে: info@ivacbd.com, ০৯৬১২৩৩৩৬৬৬, ০৯৬১৪৩৩৩৬৬৬।
ভারতের সঙ্গে সব স্থল সীমান্তও বন্ধ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


