Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা মুশফিকের দ্রুততম সেঞ্চুরিতে বাংলাদেশের রানের রেকর্ড
খেলাধুলা স্লাইডার

মুশফিকের দ্রুততম সেঞ্চুরিতে বাংলাদেশের রানের রেকর্ড

By Sibbir Osmanমার্চ 20, 2023Updated:মার্চ 20, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক: নতুন এক ইতিহাস গড়লো বাংলাদেশ। মুশফিকুর রহিমের সেঞ্চুরি (১০০), নাজমুল হোসেন শান্ত (৭৩) আর লিটন দাসের (৭০) ফিফটিতে ভর করে ৬ উইকেটে ৩৪৯ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এটাই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রানের স্কোর। বাংলাদেশের পক্ষে দ্রুততম ওয়ানডে শতক হাঁকালেন মুশফিকুর রহীম।

মাত্র ৬০ বলে ১০০ করে অপরাজিত থাকেন মুশি। এতোদিন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের দখলে। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন এই অলরাউন্ডার।

এর আগে চলতি সিরিজের প্রথম খেলায় শনিবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষেই ৩৩৮ রানের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। একদিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন টাইগাররা।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে স্কোর বোর্ডে ৪২ রান জমা করে সাজঘরে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল।

তামিম ৩১ বলে ২৫ রান করে সাজঘরে ফেরার আগে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

তামিম আউট হওয়ার পর লিটন কুমার দাস ফিফটি পূর্ণ করার মধ্য দিয়ে ওয়ানডেতে দেশের নবম ক্রিকেটার হিসেবে ২ হাজারি ক্লাবের সদস্য হন।

Advertisement

২৫.৬ ওভারে দলীয় ১৪৩ রানে সাজঘরে ফেরেন লিটন। তার আগে ৭১ বলে তিন চার আর সমান ছক্কার সাহায্যে খেলেন ৭০ রানের ঝলমলে ইনিংস।

শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৩৮ রানের রেকর্ড গড়ে ১৮৩ রানের রেকর্ড জয়ের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেছিলেন সাকিব আল হাসান। সোমবার দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাকিব। এদিন তিনি ফেরেন ১৯ বলে দুই চারে ১৭ রানে।

সাকিব আউট হওয়ার পর উইকেটে বেশি সময় টিকতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ৩২.২ ওভারে দলীয় ১৯০ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন শান্ত। তার আগে ৭৭ বলে তিন চার আর দুই ছক্কা করেন ৭৩ রান।

দুর্দান্ত ব্যাটিং করেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন তাওহিদ হৃদয়। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯২ রানের ইনিংস খেলার পর সোমবার ৪৯ রানের ঝড়ো ব্যাটিং করে ফেরেন তাওহিদ।এদিন ৩৪ বলে চার বাউন্ডারি আর এক ছক্কার সাহায্যে নিজের ইনিংস খেলার পর উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন হৃদয়।

হৃদয় আউট হওয়ার পর ৭ বলে ৭ রানে ফেরেন ইয়াসির আলী।

নারাইনের ভেলকি, শূন্য রানে তুলে নিলেন ৭ উইকেট!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সকালে মাঠে নামছে আর্জেন্টিনা

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

জুন 9, 2026
ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

জুন 9, 2026
সির সির গান

আবারও বিশ্বকাপের গানে নোরা ফাতেহি, ‘সির সির’-এ তোলপাড় নেটদুনিয়া

জুন 9, 2026
Latest News
সকালে মাঠে নামছে আর্জেন্টিনা

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সির সির গান

আবারও বিশ্বকাপের গানে নোরা ফাতেহি, ‘সির সির’-এ তোলপাড় নেটদুনিয়া

মোসাদ্দেক

মাঠে ফিরেই ম্যাচসেরা, যা বললেন মোসাদ্দেক

সঞ্জয়-নোরা

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান প্রকাশ্যে

বাংলাদেশ

তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের

বিতর্কে নতুন মোড়

মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি

অনার্স কোর্স

অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-দর্শনসহ ৬ বিষয়

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

বরাদ্দ

নবম পে-স্কেলের বরাদ্দ নিয়ে বড় সুখবর

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa