Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news বাংলাদেশের সঙ্গে অন্যায় করলে ভারতকে জবাব দেওয়া হবে: মির্জা ফখরুল
Bangladesh breaking news রাজনীতি

বাংলাদেশের সঙ্গে অন্যায় করলে ভারতকে জবাব দেওয়া হবে: মির্জা ফখরুল

By Tarek Hasanসেপ্টেম্বর 18, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাদের পাশেই ভারত। ওরা অনেক খারাপ কাজ করে। সীমান্তে আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয়। আমরা তাদের সঙ্গে ভালোভাবে প্রতিবেশীর মতো থাকতে চাই। কিন্তু আমাদের ওপর যদি অন্যায়-অত্যাচার হয়, তার প্রতিবাদ আমরা জানাব।

মির্জা ফখরুল ইসলাম

Advertisement

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের নির্যাতনের জন্য আওয়ামী লীগ আয়নাঘর বানিয়েছিল। এই ভয়াবহ দানব ফ্যাসিবাদী হাসিনা সরকার দুই হাজার মানুষকে খুন করেছে। গুলিতে কারও হাত চলে গেছে, কারও পা চলে গেছে, কারও মাথার খুলি উড়ে গেছে। আজকে মুক্ত বাতাসে আমরা বাস করছি। কিন্তু মনে রাখবেন, সেই পর্যন্তই মুক্ত থাকবে, যত দিন আমরা স্বাধীন রাখতে পারব। আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি, তাহলে কি আমরা থাকতে পারব। আমাদেরও একই রকম দশা হবে। বিএনপি নেতা-কর্মীদের কাছে অনুরোধ, আপনার নিজেদের মানুষের কাছে নিজেকে প্রিয় বানান। কারও ওপর অন্যায়-অত্যাচার, নির্যাতন করবেন না।

উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশে যে বিজয় অর্জন হয়েছে, সেই বিজয় কিন্তু নষ্ট হতে দেবেন না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেটা যেন না হারাই।

মির্জা ফখরুল বলেন, গত ১৬ বছরে আমরা খুব কষ্ট পেয়েছি। শেখ হাসিনার সরকার আমাদের নির্যাতন করেছে। বিএনপি-জামায়াত করার অপরাধে আপনাদের জেলে পুরে রাখা হয়েছে। সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে। যেই হাসিনা সবচেয়ে প্রতাপশালী নেতা হয়েছিলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সেই প্রতাপশালী শেখ হাসিনা আজ ভারতে আশ্রয় নিয়ে করুণ অবস্থার মধ্যে পড়েছেন। আর যারা আমাদের ওপর জুলুম করতেন, জমি-ব্যবসা নিয়ে নিতেন, তারা জেলের ভেতর চলে গেছে।

ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের আমাকে বিদ্রূপ করে বলতেন, আমরা তো পালাব না। যদি পালাতেই হয়, তবে দেশের বাইরে যাব না। আমার নাম ধরে বলতেন, ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দেবেন না? এখন তাকে (ওবায়দুল কাদের) বলতে চাই, আপনি আসেন, আমার বাসাতেই এসে ওঠেন।

সনাতন ধর্মের মানুষজন সংখ্যাগুরুদের আমানত মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, আমাদের দেশে একটা বিরাট অংশ আছেন সনাতন ধর্মের মানুষ। তারা আমাদের আমানত। তাদের রক্ষা করার দায়িত্বও আমাদের। এই আমানত আমাদের রক্ষা করতে হবে। সামনে পূজা আসছে। পূজায় যেন অঘটন না ঘটে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার বলছে, কিছু কিছু জিনিস আওয়ামী লীগ সরকার খুবই খারাপ করে দিয়ে গেছে। এর মধ্যে একটি হলো ভোটের ব্যবস্থা। এটা ঠিক করা দরকার। সবাই যাতে ভোট দিতে পারে। যার ভোট সেই দেবে, যাকে খুশি তাকে দেবে, এমন একটা ভোটের মধ্য দিয়ে আমরা প্রতিনিধি নির্বাচন করব। এই সময়টুকু অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। তারা সবাই নিরপেক্ষ মানুষ, কোনো দল করেন না। কিন্তু দেশকে ভালোবাসেন। তারা কাজ শুরু করেছেন। আমাদের উচিত হবে তাদের সহযোগিতা করা।

দাতাগোষ্ঠী হাত খুলে টাকা দিতে চাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা

জনসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি নুর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, আবু তাহের দুলাল, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহেরসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
চিত্রনায়ক সালমান শাহ

চিত্রনায়ক সালমান শাহর দেহবাশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

জুন 10, 2026
হাসনাত আবদুল্লাহ

‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’

জুন 10, 2026
ক্রিকেটার নাসির

মামলা থেকে খালাস পেয়ে যে পোস্ট দিলেন ক্রিকেটার নাসির

জুন 10, 2026
Latest News
চিত্রনায়ক সালমান শাহ

চিত্রনায়ক সালমান শাহর দেহবাশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

হাসনাত আবদুল্লাহ

‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’

ক্রিকেটার নাসির

মামলা থেকে খালাস পেয়ে যে পোস্ট দিলেন ক্রিকেটার নাসির

প্রধানমন্ত্রী

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

অর্থনীতি

৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের অর্থনীতি

মসুর ডাল কিনছে সরকার

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু

নির্মাতা অমি

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি

প্রাথমিকের পাঠ্যক্রম

প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই

বিএনপি নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa