Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের যে কোনো সাফল্যে ভারত গর্ববোধ করে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া চার দিনব্যাপী ‘বঙ্গবন্ধু- যুগান্তরের রাষ্ট্রনায়ক’ শীর্ষক চিত্রপ্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপুমণি।

বঙ্গবন্ধুকে নিয়ে আঁকা ১২ জন বাংলাদেশি শিল্পীর চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এসময় তিনি ঘুরে ঘুরে চিত্রকর্মগুলো দেখেন।

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ভারতীয় হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব ছিল অত্যন্ত আকর্ষণীয়, তিনি ছিলেন ঊনিশ শতকে সারাবিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতাদের একজন।

বাংলাদেশ-ভারত সম্পর্কের কথা উল্লেখ্য করে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন,বাংলাদেশের যে কোনো সাফল্যে ভারত গর্ববোধ করে।

ভার্চুয়ালি যুক্ত হওয়া শিক্ষামন্ত্রী ডা. দিপুমণি বলেন, নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হতে হলে জাতির জনককে বুঝতে হবে এবং ধারণ করতে হবে।

স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান এর কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তারুণ্যের যৌবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছেন কারাগারে। দুঃসাহসিক এক অভিযাত্রীর নাম বঙ্গবন্ধু। জাতিকে স্বাধীনতার দিকে ধাবিত করেছেন তিনি। বঙ্গবন্ধু আমাদের শুধু স্বাধীন দেশ দেননি দিয়েছেন বিশ্বে আত্মমর্যাদা।

ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দুদেশের সম্পর্ক শুধু ভৌগোলিক নয়, ইতিহাসও একই। আমাদের সবচে কষ্টের সময় ভারত আমাদের আশ্রয় দিয়ে, খাদ্য দিয়ে সহযোগিতা করেছে। আজ এসম্পর্ক অন্য এক উচ্চতায় পৌঁছেছে।

অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধুর সঠিক মূল্যায়ন হচ্ছে না। সেজন্য সব মহলকে আরও উদ্যোগী হতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.