Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশে আসছেন মাহাথির, মোদি, ট্রুডো, সোনিয়া গান্ধি
জাতীয় স্লাইডার

বাংলাদেশে আসছেন মাহাথির, মোদি, ট্রুডো, সোনিয়া গান্ধি

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 7, 2020Updated:জানুয়ারি 7, 20202 Mins Read

বাংলাদেশে আসছেন মাহাথির, মোদি, ট্রুডো, সোনিয়া গান্ধি

Advertisement

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালায় অংশ নিতে বাংলাদেশে আসবেন বিশ্বনেতারা। বিশ্বনেতাদের তালিকায় রয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, তিনি সারাবিশ্বের নির্যাতিত মানুষের পক্ষে ছিলেন। তিনি শান্তির পক্ষে ছিলেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে গতিশীল এবং শান্তির বার্তাবাহক হিসেবে তুলে ধরতে চাই। ইতোমধ্যে আমরা তা প্রমাণ করেছি।

এদিকে বৈঠক শেষে কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানান, আগামী ১০ জানুয়ারি (শুক্রবার) তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রতীকী বিমান অবতরণের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আবহ সৃষ্টি করে জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু উদ্বোধন হবে। ওই দিন বিকাল ৫টায় বাংলাদেশ বিমান বাহিনীর ১৩০জে উড়োজাহাজ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অবতরণ করবে। আর এর মধ্য দিয়েই শুরু হবে মুজিববর্ষের ক্ষণগণনা।

দুই লাখের বেশি মানুষের উপস্থিতিতে ক্ষণগণনা কর্মসূচি বর্ণাঢ্যভাবে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনের সাথে সাথেই রাজধানীসহ সারাদেশের সকল বিভাগ, জেলা ও উপজেলায় স্থাপিত ঘড়িতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হবে। একই সাথে ডিসপ্লেতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ভিডিও প্রদর্শিত হবে। কিউ আর কোডের মাধ্যমে যে কেউ চাইলেই জন্মশতবার্ষিকীর ওয়েবসাইটের সাথে সংযুক্ত হয়ে বঙ্গবন্ধু সম্পর্কে ও জন্মশতবার্ষিকীর আয়োজনের নানা তথ্য জানতে পারবে। এছাড়া জানাতে পারবে বঙ্গবন্ধু সম্পর্কে নিজের অনুভূতি।

তিনি বলেন, জাতীয় প্যারেড গ্রাউন্ডে ক্ষণগণনার উদ্বোধনের পর বঙ্গবন্ধুর জন্মদিনে আগামী ১৭ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে মুজিববর্ষ উদযাপন শুরু হবে।

১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন। যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে বাংলাদেশিরা স্মরণ করে থাকে। ওইদিন বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্লেন থেকে নেমেছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa