স্পোর্টস ডেস্ক : শোনা যাচ্ছিল ‘চলো খেলি’ নামে একটি ক্রীড়া প্রতিষ্ঠানের আমন্ত্রণে এ মাসে ঢাকায় আসবেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি কালো মানিক এডসন আরান্তেস ডি নাসিমান্তো পেলে। তবে তার ঢাকায় আসার ব্যাপারে কিছুই জানেন না বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদূত।

Pele_by_John_Mathew_Smith-1910080539

Advertisement
রাজধানীতে ব্রাজিলের ১৯৭’তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

পেলে আসার ব্যাপারে প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনো কোনো সবুজ সংকেত পাইনি। পেলেকে আনার ব্যাপারে দুইটি কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা এখনো কোন কিছু নিশ্চিত না।

তিনি বলেন, তার আসা বা না আসা নিয়ে আমরা বিভিন্ন রকম কথা শুনছি।

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিয়েরা জুনিয়র বলেন,আমি এখনো এ বিষয়ে কিছুই জানি না।

অক্টোবরে পেলে কলকাতা ও দুবাই সফরে যাচ্ছেন, বাংলাদেশ সফরের কোনও কর্মসূচি নেই। বাংলাদেশ থেকে আসা একটি আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হয়েছে। গণমাধ্যমকে এমনটাই জানান পেলের ম্যানেজার জো ফ্রাগা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google