
ভারতের অধিনায়ক কোহলি ছাড়া বাকি তিন ক্রিকেটার হলেন ওপেনার শিখর ধাওয়ান, পেসার মোহাম্মদ শামি ও স্পিনার কুলদিপ যাদব। এই চার জন ক্রিকেটারের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
বিসিবি এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করার সময় তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা কোনো ক্রিকেটারের নাম প্রকাশ করতে চাচ্ছি না।’
আগামী ১৮ এবং ২১ মার্চ ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



