Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি বাংলাদেশ এখন সত্যিকার অর্থেই মাফিয়া রাষ্ট্র: আমির খসরু
রাজনীতি

বাংলাদেশ এখন সত্যিকার অর্থেই মাফিয়া রাষ্ট্র: আমির খসরু

By Saiful IslamFebruary 19, 20212 Mins Read

বাংলাদেশ এখন সত্যিকার অর্থেই মাফিয়া রাষ্ট্র: আমির খসরু

Advertisement
জুমবাংলা ডেস্ক : এখন বিচার পাওয়া তো দূরের কথা, বিচার চাওয়াই দুষ্কর হয়ে গেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রের জন্য এসব ভালো খবর না, আল জাজিরার মতো এসব খবরও বিদেশে বের হয়ে যাবে। এটার জন্য জবাবদিহিতা করতে হবে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে বিএনপির কারাবন্দি যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, আসলাম চৌধুরীর জামিনের আবেদনের শুনানিতে বারবার সময় নেওয়ার মাধ্যমে সরকার তাকে কারাগারে আটকে রাখার কৌশল নিয়েছে।

তিনি বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত সবাইকে সম্পৃক্ত করে বেআইনিভাবে দেশের জনগণকে জেলে রাখা হচ্ছে। দেশে এখন ভাগ বাটোয়ারার মহোৎসব চলছে। বাংলাদেশ এখন সত্যিকার অর্থেই মাফিয়া রাষ্ট্র।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, দেশে রাজনীতির সাথে অপরাজনীতি চলছে। দেশ ভিন্ন ধারনের প্রতিহিংসার শিকার প্রতিনিয়ত। আইনের শাসনের নামে অপশাসন চলছে প্রতিনিয়ত। তার উদাহরণ আসলাম চৌধুরী। ওনি বাংলাদেশের একজন জাতীয় নেতা। ওনার নেতৃত্বে উত্তর জেলা বিএনপি শক্তিশালী হয়েছে, সংগঠিত হয়েছে। যার পরিনাম সরকারের প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে আছেন।

তিনি আরও বলেন, আসলাম চৌধুরীকে ২০১৬ সালের ১৫ মে কুড়িল থেকে গ্রেফতার করা হয়। এরপর দফায় দফায় রিমান্ডে নেয়, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। যেসব অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সেগুলোতে ছয় মাসে জামিন হওয়ার কথা। কিন্তু তাকে মুক্তি না দিয়ে শতাধিক মামলার আসামি করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহম্মেদ খান, মহানগর ও উত্তর-দক্ষিণ বিএনপি নেতৃবৃন্দ প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

July 6, 2026
A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

July 2, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa