Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের একটি দৃষ্টান্ত: ভলকান বজকির
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের একটি দৃষ্টান্ত: ভলকান বজকির

By Hasan MajorMay 25, 20213 Mins Read

বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের একটি দৃষ্টান্ত: ভলকান বজকির

Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনের সভাপতি (ইউএনজিএ) ভলকান বজকির বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশ হয়ে একটি উদাহরণ সৃষ্টি করেছে।

তিনি আজ সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন। খবর বাসসের।

‘বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে গ্রাজুয়েশনের একটি দৃষ্টান্ত। বাংলাদেশের মানুষ খুব সাহসী এবং তারা এটা এগিয়ে নেবে,’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ভলকান বজকিরকে উদ্ধৃত করে সাংবাদিকদের বিফ্রিং একথা বলেন।

ইহসানুল করিম বলেন, উভয়ে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা এবং কোভিড-১৯সহ নানা বিষয়ে কথা বলেন।

ভলকান বজকির আজ সকালে এক সংক্ষিপ্ত সফরে ঢাকা এসে পৌঁছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বেরও ভূয়শী প্রশংসা করেন।

তিনি বাংলাদেশের লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ একজন নারী প্রধানমন্ত্রী দ্বারা পরিচালিত হচ্ছে।’

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ দ্বারা অনুপ্রাণিত কেননা তিনিই প্রথম সংসদে ১০ শতাংশ নারী কোটা বরাদ্দ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সমাজের সর্বক্ষেত্র বিশেষ করে রাজনীতি এবং প্রশাসনে নারীর ক্ষতায়নে কেবল তাঁর পদাঙ্কই অনুসরণ করছি।’

প্রধানমন্ত্রী যোগ করেন, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং জাতীয় সংসদের স্পিকার এবং সংসদ উপনেতা বর্তমানে একজন মহিলা।

ইউএনজিএ প্রেসিডেন্ট বলেন, সরকার প্রধানদের সশরীরে উপস্থিতির মাধ্যমে তারা এ বছরের সাধারণ অধিবেশন আয়োজনের চিন্তা-ভাবনা করছেন।

তিনি বলেন, ‘আমরা এবছর ইউএনজিএতে ওয়ান প্লাস ওয়ান পারসন প্রতিনিধিদল প্রতিটি দেশ থেকে অংশ নেওয়ার অনুমতি প্রদান করার কথা ভাবছি।’

ইউএনজিএ প্রেসিডেন্ট ১০ লাখের ওপর রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার সাহসি ভূমিকারও প্রশংসা করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জোরপূর্বক বাস্তচ্যুত প্রায় ১০ লাখের ও অধিক রোহিঙ্গার পাশে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, তাঁরা বিষয়টি নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করেছেন কিন্তু এ ব্যাপারে বলার মত কোন অগ্রগতি সাধিত হয়নি।

তিনি বলেন, আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি কিন্তু সাম্প্রতিক যা অগ্রগতি তাতে পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, তাঁর সরকার ভাসানচরে প্রায় ১ লাখ রোহিঙ্গার আবাসনের ব্যবস্থা করেছে। যদিও ১৮ হাজার রোহিঙ্গা সেখানে স্বেচ্ছায় যেতে রাজি হয়েছে।

এ প্রসংগে তিনি আরও বলেন, তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধুর দ্বারা অনুপ্রাণিত যিনি সবসময় বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়েছেন।

কোভিড-১৯ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী আগত অতিথিকে জানমাল রক্ষায় এবং অর্থনীতির ক্ষেত্রে তাঁর সরকার গৃহীত পদক্ষেপের বিস্তারিত উল্লেখ করেন।

তিনি বলেন, কোভিড-১৯ চলাকালীন সোশাল সেফটি নেট কর্মসূচির মাধ্যমে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

শেখ হাসিনা ’৭৫ এ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর তিনি এবং তাঁর বোন যে বৈরী পরিস্থিতির শিকার হয়েছিলেন তাও তুলে ধরেন।

ইউএনজিএ প্রেসিডেন্ট আগামী বুধবার পাকিস্তানের উদ্দেশে দেশ ত্যাগের আগে আগামীকাল কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

অটিজম এবং নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন এবং প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ এবং অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

July 15, 2026
শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

July 15, 2026
দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

July 15, 2026

Latest News

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

শেখ হাসিনা

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

এস এম জাহাঙ্গীর হোসেন

এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন সোহাগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa