bcb-20191029222059

Advertisement
স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানকে ২ বছরের নিষেধাজ্ঞার এই দিনকে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে দুঃখের দিন বলে অভিহিত করলেন সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন। আজ মিরপুরে ভারতের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করতে এসে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুমন এই ধরনের মন্তব্য করেন।

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা এবং তার ফিরে আসা নিয়ে হাবিবুল বাশার সুমন বলেন, ‘স্যাডেস্ট ডে ফর মি অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট (আমার জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃখের দিন আজ)। আমি নিশ্চিত যে, সাকিব আল হাসানকে আমি যতটুকু জানি, এক বছর পর সে খুব স্ট্রংলি কামব্যাক করবে।’

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মনে করেন, সাকিবের এই এক বছর অনুপস্থিত থাকার অর্থ হচ্ছে অনেক বড় একটি গ্যাপ তৈরি হওয়া। তিনি বলেন, ‘গ্যাপ তো অবশ্যই অনেক বড় হবে। কারণ বিশ্বসেরা অলরাউন্ডার খেলতে পারবে না। স্বাভাবিক, একটা যখন গ্যাপ হবে, তখন তো আমাদের বিকল্প ভাবতেই হবে। যেহেতু এইচপিতে আমরা অনেক খেলোয়াড়কেই নার্সিং করছি। ইনশাআল্লাহ এই এক বছরে আমরা চেষ্টা করবো, এই জায়গায় আমরা একটা ভালো খেলোয়াড় তৈরি করতে।

সাকিব খুব ভালোভাবেই কামব্যাক করতে পারবে বলে বিশ্বাস করেন নান্নু। তিনি বলেন, ‘দেশের একজন সেরা অধিনায়ক। অবশ্যই এ ঘটনা একটা সেটব্যাক। দেশের জন্য একজন সেরা খেলোয়াড়কে আমরা হারাচ্ছি। তাকে এক বছর পাবো না। খুবই খারাপ তো অবশ্যই লাগছে।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘আমার খুবই খারাপ লাগছে এবং অনেকদিন পর ভারতে আমরা একটা পূর্ণাঙ্গ সিরিজ পেলাম। অবশ্যই সেখানে আমরা তাকে মিস করবো। বিশ্বকাপে খুব ভালো পারফর্ম করেছে এবং সে ফর্মে ছিল। তো ব্যক্তিগতভাবে খুবই খারাপ লাগছে এবং বাংলাদেশ ক্রিকেটের জন্যও খুব খারাপ লাগছে, ওর জন্যও (সাকিব) খারাপ লাগছে। তবে আমি চাই, এই ধরনের ভুল যেন আর কেউ করতে না পারে। যারা খেলছে কিংবা যারা খেলবে, তারা যেন এ দিকে মনযোগি হয়। আমার আশা সে ধরনের স্ট্রং, সে যে ধরনের পারফরমার, যে ধরনের মানসিকতা- ওকে তো অনেকদিন ধরে দেখছি, ইনশাআল্লাহ ও অনেক তাড়াতাড়িই ফিরে আসবে আমার বিশ্বাস। আপনারা সবাই দোয়া করবেন।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.