চাকরি ডেস্ক : বাংলাদেশ ডাক অধিদপ্তরের ডাক জীবন বিমা ঢাকা সার্কেলের অধীনস্থ অফিসের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ ছয়টি পদে মোট ৬৫ জনকে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement
পদের নাম
পিএসআই অ্যাকাউন্ট্যান্ট, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পিএসআই অ্যাকাউন্ট্যান্ট (ফিল্ড), পিএসআই হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও বুক বাইন্ডার।

পদসংখ্যা
ছয়টি পদে সর্বমোট ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাসসহ উচ্চমাধ্যমিক, মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা আবশ্যক। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (www.dakjibonbima.gov.bd বা http://pliec.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ২৫ জুলাই, ২০১৯ সকাল ৯টায় এবং শেষ হবে ১৪ আগস্ট, ২০১৯ বিকেল ৫টায়।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৪ জুলাই, ২০১৯।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে …

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google