
এই ম্যাচের নায়ক মুশফিকুর রহিম। তিনি ৪৩ বলে ৮ চার ও ১ ছয়ে ৬০ রানে অপরাজিত ছিলেন। তার ব্যাটে ভর করে ইতিহাস গড়া জয় পেল বাংলাদেশ দল। ম্যাচসেরাও হয়েছেন তিনি। তাইতো বাংলাদেশের এই জয়ে মুশফিকের প্রশংসা করলেন ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
এ প্রসঙ্গে তিনি টুইট বার্তায় লিখেন, ‘অন্যান্য দেশের তুলনায় ভারতের বিপক্ষে মুশফিকুর রহিমের এভারেজ সত্যিই দুর্দান্ত। তিনি আজ নিজের ভাগ্যটিতে আরো একটি দুর্দান্ত ফিনিশে তৈরি করতে পেরেছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



