Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রায় এক বছর পর আবার কাঠমান্ডুতে নিয়মিত ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার বেলা ২টা ৪০ মিনিটে ঢাকা-কাঠমান্ডুর একটি ফ্লাইট ছেড়ে যায়। ১০৬ জন যাত্রী নিয়ে বিজি–০৭১ ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বিজি–০৭১ ফ্লাইটটি আবার ঢাকায় ফিরে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে কাঠমান্ডুতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়মিত ফ্লাইট চলাচল করবে। এই রুটের টিকিট বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে কেনা যাবে।

গেল বছর করোনা মহামারির শুরুতে মার্চের মাঝামাঝি সময়ে এসে বিশ্বের সব দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে সারা বিশ্বের ১৮টি রুটে ফ্লাইট পরিচালনা করত। এসব রুটে বিমানের সাপ্তাহিক ফ্লাইট ছিল ২১৮টি। গেল বছরের জুন থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট পরিচালনা শুরু হলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও ফ্লাইট চালনা শুরু করে।

নেপাল যাত্রার করোনা সংক্রান্ত শর্ত, নির্দেশনা ও শিডিউল বিমানের ওয়েবসাইটে (https://www.biman-airlines.com) পাওয়া যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.