জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ পুলিশ বাহিনীতে বড় রদবদল হয়েছে। ১৩ জেলায় পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।
এছাড়া সাতজন ডিআইজি পদেও রদবদল হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

Advertisement
উপসচিব সিরাজাম মুনিরা সাক্ষরিত প্রজ্ঞাপনে নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আল বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন
সূত্র: সমকাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



