
সূত্র থেকে জানা যায়, চার মাস আগে অ্যাডভোকেট জলিল বাদি হয়ে সাইদুল ইসলাম ও তার স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে জমি সংক্রান্ত প্রতারণা মামলা করেন। মামলায় সাইদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত। কোতোয়ালি মডেল থানা পুলিশের এএসআই বিধান বলেন, ‘ডিজিএম সাইদুল ইসলাম ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এ মামলায় গত চার মাস ধরে পলাতক ছিলেন তিনি। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে নগরের নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



