Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাংলাদেশ-ভারত সম্পর্কের চমৎকার ‘সোনালী অধ্যায়’ অব্যাহত থাকবে
আন্তর্জাতিক জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্কের চমৎকার ‘সোনালী অধ্যায়’ অব্যাহত থাকবে

By Hasan MajorMarch 27, 20212 Mins Read

বাংলাদেশ-ভারত সম্পর্কের চমৎকার ‘সোনালী অধ্যায়’ অব্যাহত থাকবে

Advertisement
জুমবাংলা ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, পরবর্তী ৫০ বছর দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান চমৎকার ‘সোনালী অধ্যায়’ বাংলাদেশ অব্যাহত রাখবে।

হোটেল সোনারগাওঁয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তাকে (মোদি) বলেছি যে আমরা (বাংলাদেশ) পরবর্তী ৫০ বছর এ অঞ্চলের সকল জনগণের কল্যাণ আশা করি।’

মোমেন বলেন, তারা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এলডিসি থেকে বেরিয়ে এসে উন্নয়নশীল দেশের নামের তালিকায় বাংলাদেশের অন্তর্ভূক্তি, কোভিড-১৯ সহযোগিতা এবং সংযোগসহ অন্যান্য বিষয় এ আলোচনায় উঠে আসে।

বঙ্গবন্ধুকে মর্যাদাপূর্ণ ‘মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড’ দিয়ে তাঁকে সম্মানিত করায় মোমেন ভারত সরকারকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, বাংলাদেশ যথা সময়ের মধ্যে প্রতিশ্রুত তিন কোটি কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ পাবে।

ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সদস্য দেশ হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির জোরালো সহযোগিতা চান।

মোমেন বলেন, বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে করোনা মহামারির এই দুর্দিনে বাংলাদেশ সফরে আসায় তিনি ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

মোমেন আরো বলেন, উত্তরে মোদি বলেছেন যে ভারতের জনগণ বিশ্বাস করে বাংলাদেশের বিজয় ভারতেরই বিজয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের হাইওয়ে উন্নয়নের অগ্রগতির ক্ষেত্রে এ দেশের প্রতি ভারতের প্রধানমন্ত্রী তার দেশের সহযোগিতার আশ্বাস দেন ।

এ সময় মোমেনের সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

প্রধানত বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন অনুষ্ঠানে অংশগ্রহণে দু’দিনের রাষ্ট্রীয় সফরে আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে পৌঁছানোর পর তাকে জাকজমকপূর্ণভাবে সংবর্ধনা জানানো হয়।

বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa