Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশ-ভারত সম্প্রীতি নষ্টে পরাজিত শক্তি এখনও সক্রিয়: কৃষিমন্ত্রী
জাতীয়

বাংলাদেশ-ভারত সম্প্রীতি নষ্টে পরাজিত শক্তি এখনও সক্রিয়: কৃষিমন্ত্রী

By Hasan MajorDecember 18, 20212 Mins Read

বাংলাদেশ-ভারত সম্প্রীতি নষ্টে পরাজিত শক্তি এখনও সক্রিয়: কৃষিমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক : কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বাংলাদেশ-ভারতের মধ্যে বিরাজমান সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে পরাজিত ও স্বাধীনতাবিরোধী শক্তি বাংলাদেশ-ভারত সম্প্রীতি নষ্টে এখনও সক্রিয় ও ষড়যন্ত্রে লিপ্ত। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।’

কৃষিমন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের আহ্বায়ক অধ্যাপক মো. ফজলে আলীর সভাপতিত্বে সাবেক রাষ্ট্রদূত নীম চন্দ্র ভৌমিক, বিশিষ্ট সাংবাদিক বাসুদেব ধর ও সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ-ভারত সম্প্রীতি খুবই গুরুত্বপূর্ণ। এ সর্ম্পকের ভিত্তি রক্তের। বাংলাদেশের স্বাধীনতার জন্য এ দেশের মানুষ রক্ত দিয়েছে, তেমনি ভারতের অনেক মানুষও রক্ত দিয়েছে। অন্যদিকে ভাষা, সংস্কৃতি, ভৌগোলিক, অর্থনৈতিকসহ নানা কারণে প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সঙ্গে সুসম্পর্ক উন্নয়নের জন্য অপরিহার্য। অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে, কিন্তু এসব কারণে সর্ম্পকের ক্ষেত্রে ভারতকে সবার উপরে স্থান দেয়া হয়। এ সম্পর্ক ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় ও জোরদার করতে হবে এবং আজীবন অটুট রাখতে হবে।

র‌্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তাদ উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উন্নয়নশীল দেশের পা টেনে ধরার মতো উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, আমি যুক্তরাষ্ট্রকে বলতে চাই আপনারা বাংলাদেশের র‌্যাব ও কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন। এটা অন্যায়, ভিত্তিহীন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কোন মানবতা বা হিউম্যান রাইর্টসকে লঙ্ঘন করি নাই। আইনের ভিত্তিতেই দেশ পরিচালিত হচ্ছে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, যুক্তরাষ্ট্র ভিয়েতনাম, আফগানিস্তানেও ভুল করেছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে, এটি কোনভাবেই সঠিক হয়নি। এতে বাংলাদেশের ক্ষতি হবে। একটা দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে মনে করে তাদের পা টেনে ধরেছে।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, যেখানে জনগণের নির্বাচিত সরকার রয়েছে। নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি ও সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালনা করছি। আমরা মানবতার কোন কিছু লঙ্ঘন করিনি। বিএনপিসহ কোন বিরোধী নেতাকর্মীকেই দেশে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়নি। যুদ্ধাপরাধীদেরকে সর্বোচ্চ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী ফাঁসি ও জেল দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ছোট একটি দেশে এতোগুলো টিভি, পত্র পত্রিকা ও অনলাইন পত্রিকা রয়েছে যা পৃথিবীর আর কোন দেশে নেই। সারাদিন যে যা বলছে নিউজে আসছে। বাক স্বাধীনতা রয়েছে। কোথায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এটা আমার বোধগম্য নয়।

সাধারণ সভায় অধ্যাপক মো. ফজলে আলীকে চেয়ারপার্সন, বাসুদেব ধরকে নির্বাহী চেয়ারপার্সন ও মমতাজ চৌধুরীকে মহাসচিব করে ৫ বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কার্যকর পরিষদ গঠন করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026
সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

July 16, 2026

Latest News

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa