
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে ভারতের হাইকমিশন এই আমন্ত্রণ জানায়।
ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণের উদ্দেশ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১২২ সদস্যের একটি সমন্বিত কন্টিনজেন্ট কর্নেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরীর নেতৃত্বে আজ (১২ জানুয়ারি) ভারতের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছে।
কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সশস্ত্র বাহিনীর সমন্বিত কন্টিনজেন্ট আগামী ৩০ জানুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। উক্ত কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয় বৃদ্ধি পাবে বলে সকলে আশাবাদী। সূত্র: আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



