Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী শ্যূটিং প্রতিযোগিতা- ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ (৩ নভেম্বর) সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের নবনির্মিত এএসসিবি মাল্টিপারপাস বিল্ডিং, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সেনাবাহিনী প্রধান এই প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজক কমিটিকে বিশেষ ধন্যবাদ জানান এবং দেশের শ্যূটারগণ কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের মান উন্নয়ন করে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সেনাবাহিনী শ্যূটিং প্রতিযোগিতা-২০২২ সমাপনী অনুষ্ঠানের পূর্বে সেনাবাহিনী প্রধান সেনা ক্রীড়া দল সমূহের উন্নত প্রশিক্ষণের জন্য নবনির্মিত এএসসিবি মাল্টিপারপাস বিল্ডিং এর শুভ উদ্বোধন করেন।

এ সময় বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশনের সভাপতি ও চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম, এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ আবু সাঈদ সিদ্দিক এবং সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদসহ ঊধর্¡তন সামরিক কর্মকর্তাগণ, বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী সকল প্রতিযোগী ও অফিসিয়ালগণ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় চট্টগ্রাম শ্যূটিং ক্লাব ২৫৭১.০২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ঘাটাইল শ্যূটিং ক্লাব ২৫৬৮.০১ পয়েন্ট পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ সেনাবাহিনীর সাভার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর এবং রংপুর অঞ্চলের ১৪ জন মহিলা শ্যূটারসহ সর্বমোট ৭৫ জন সেনা শ্যূটার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় বিশেষ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ব্যক্তিগত ০২টি ইভেন্টে স্বর্ণ পদক জয়ের জন্য সৈনিক মোঃ ইউসুফ আলী, ১৭ পদাতিক ডিভিশন সার্বিকভাবে শ্রেষ্ঠ শ্যূটার নির্বাচিত হন।

এই প্রতিযোগিতায় সর্বমোট ০৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। গত ৩০ অক্টোবর হতে শুরু হওয়া বাংলাদেশ সেনাবাহিনী শ্যূটিং প্রতিযোগিতার মূল উদ্দেশ্য সেনাসদস্যদের মধ্যে শারীরিক উৎকর্ষতা, নিপুন লক্ষ্যভেদ ও প্রতিযোগিতামূলক মনোভাব জাগ্রত করা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.