Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে আটকা মুমূর্ষু রোগীদের অ্যাম্বুলেন্স
জাতীয় ঢাকা বিভাগীয় সংবাদ

বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে আটকা মুমূর্ষু রোগীদের অ্যাম্বুলেন্স

By Shamim RezaMay 8, 20212 Mins Read

বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে আটকা মুমূর্ষু রোগীদের অ্যাম্বুলেন্স

জুমবাংলা ডেস্ক : করোনা সংক্রমণ রোধে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হঠাৎ ফেরি বন্ধ করায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। বেশি বিপদে আছেন মুমূর্ষু রোগী ও তাদের স্বজনরা।

শনিবার (৮ মে) সকাল থেকে বাংলাবাজার ঘাটে ফেরি পারের জন‌্য অপেক্ষা করতে দেখা যায় মুমূর্ষু রোগীদের অ‌্যাম্বুলেন্স। তাদের স্বজনরা জানান, ফেরি বন্ধের খবর তাদের জানা ছিল না।

মাহমুদ নামে এক রোগীর স্বজন বলেন, ‘আমাদের রোগীর অবস্থা খুব খারাপ। অল্প সময়ের মধ্যে ঢাকায় নিতে না পারলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।’

Advertisement

আরেক অ‌্যাম্বুলেন্স থেকে এক রোগী বলেন, ‘আমি ক্যান্সারে আক্রান্ত। আজ কেমোথেরাপি দেওয়ার তারিখ। ঘাটে এসে দেখি ফেরি বন্ধ। আমাদের অনুরোধ রোগীবাহী অ‌্যাম্বুলেন্স চলাচলের সুযোগ দেওয়া হোক।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়াত আহম্মেদ জানান, ‘করোনা সংক্রমণ রোধে শনিবার থেকে দিনের বেলায় বাংলাবাজার-শিমুলিয়া নৌপথ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে সন্ধ্যার পর জরুরি সেবায় নিয়োজিত এমন পরিবহন চলাচলের জন‌্য ছোট কয়েকটি ফেরি চালানো হবে।’

শুক্রবার (৭ মে) ঈদ উপলক্ষে দিনের বেলায় বাড়ি ফেরা মানুষের ঢল নামে এই নৌপথে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে কোনো প্রকার যানবাহন ছাড়াই যাত্রী নিয়ে পার হয় ফেরি।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে স্বাভাবিক অবস্থায় ১৬টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে চলাচল করে। লকডাউনে কারণে ১৪ এপ্রিল থেকে সীমিত করা হয় ফেরি চলাচল। লকডাউনের শুরুতে জরুরি সেবায় ছোট ৭টি ফেরি চলাচল করলেও শুক্রবার যাত্রী ও জরুরি প্রয়োজনে আসা যানবাহনের চাপ থাকায় সব কয়টি ফেরি চলাচল করে। তবুও পারের অপেক্ষায় উভয় পাড়ে আটকা পড়েছে অসংখ্য যানবাহন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa