বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য ৯ জনের নাম ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করে বাংলা একাডেমি একাডেমির জনসংযোগ বিভাগ।
এবার কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্য নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্য হাসান হাফিজ, অনুবাদ আলী আহমদ, গবেষণা মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মঈদুল হাসান পুরস্কার পেয়েছেন।
আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।
আরও পড়ুনঃ
উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলা এবার চলবে ১৫ মার্চ পর্যন্ত।
এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


