Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘বাংলা’ লন্ডনের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষা নয়: বিবিসি
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

‘বাংলা’ লন্ডনের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষা নয়: বিবিসি

By Hasan Majorডিসেম্বর 6, 20193 Mins Read

‘বাংলা’ লন্ডনের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষা নয়: বিবিসি

Advertisement
জুমবাংলা ডেস্ক: ব্রিটিশ সাংস্কৃতিক সংগঠন ‘সিটি লিট’ বলেছে তাদের একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে লন্ডনে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান দ্বিতীয়। এ নিয়ে বাংলাদেশের সামাজিক মাধ্যমে শোরগোল চলছে। খবর বিবিসি বাংলা’র।

তবে বিবিসির রিয়েলিটি টিম তদন্ত করে দেখেছে যে তথ্যটি সঠিক নয়।

লন্ডনের বিভিন্ন এলাকায় প্রচলিত ভাষা ব্যবহারকারীর একটি তালিকা থাকে। সেখানে ইংরেজি পর দ্বিতীয় সবোর্চ্চ বাংলা ভাষা ব্যবহারকারীর সংখ্যা যোগ দিয়ে এই তথ্য পায় ‘সিটি লিট’।

সংস্থাটি শুধুমাত্র তিনটি স্থানে বাংলা ব্যবহারকারীদের সংখ্যা হিসেব করেছে বলেও বিবিসির রিয়েলিটি চেক জানতে পেরেছে।

ওই তালিকায় থাকা তৃতীয়, চতুর্থ, পঞ্চম অবস্থানে থাকা ভাষাগুলোর ব্যবহারকারীর সংখ্যা একত্রে যোগ করা হয়নি।

এনিয়ে যে পাঁচটি তথ্য হয়তো আপনি জানতে চাইবেন – সেগুলো হল:

১. বাংলা নয়, পোলিশ

লন্ডনের সামান্য কিছু অঞ্চল যেমন ক্যামডেন, নিউহ্যাম এবং টাওয়ার হ্যামলেটসে ‘বাংলা’ দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষা হলেও পুরো লন্ডনে বাংলা দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষা নয়।

বাংলা থেকেও লন্ডনের বিভিন্ন স্থানে পোলিশ ভাষার ব্যবহার বেশি। তবে বাংলা ভাষা যারা বলেন তাদের মধ্যে সিলেট অঞ্চলের কথনরীতির প্রচলন দেখা যায়।

২. গবেষণার ভিত্তি

সিটি লিট মূলত ২০১১ সালে প্রকাশিত যুক্তরাজ্যের ‘অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস’ (ওএনএস)-এর একটি জরিপের উপর ভিত্তি করে তাদের গবেষণাটি করেছে।

এ বছরের ১৯শে নভেম্বর প্রকাশিত একটি নিবন্ধে তারা দাবি করেছে যে লন্ডনে ইংরেজির পর দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষা হচ্ছে বাংলা। এরপরেই রয়েছে পোলিশ এবং তুর্কি ভাষা।

কিন্তু বিবিসি তার তথ্য অনুসন্ধানে জেনেছে লন্ডনের যে তিনটি এলাকায় বাংলা ভাষা ব্যবহারের দিক দিয়ে এগিয়ে সেসব জায়গায় বাংলার পরে যেসব ভাষা বেশি ব্যবহৃত হয় – সেটা আমলে নেওয়া হয়নি বলে দেখা যাচ্ছে।

যেমন, ক্যামডেনে বসবাসকারী ২ লাখ ১২ হাজারের মতো মানুষের মধ্যে বাংলা ব্যবহার করেন প্রায় সাড়ে ছয় হাজার লোক আর ফ্রেঞ্চ ব্যবহার করেন চার হাজারের বেশি মানুষ।

এমন অনেক এলাকা আছে যেখানে বাংলার চেয়ে ফ্রেঞ্চ ভাষা ব্যবহারকারীর সংখ্যা ঢের বেশি। ওএনএস-এর জরিপে এমনটাই পাওয়া গিয়েছিল।

৩. কেন এই গবেষণা

সিটি লিট তাদের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তারা লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব বোঝানোর জন্য তারা এই গবেষণাটি করেছিল।

তাদের আরেকটি উদ্দেশ্য ছিল যেন স্থানীয়দের দ্বিতীয় আরেকটি ভাষার প্রতি উৎসাহ জোগানো। মূলত তাদের প্রশিক্ষণ কর্মসূচীর প্রতি সেখানকার মানুষদের আকৃষ্ট করতে এই গবেষণাটির ফলাফল প্রকাশ করেছে।

৪. বাংলার অবস্থান আসলে কোথায়?

ওএনএস এর ডেটা অনুযায়ী, মাত্র তিনটি ডিস্ট্রিক্টে বাংলা ভাষার ব্যবহার বেশি। সেগুলো হলো: ক্যামডেন, নিউহ্যাম এবং টাওয়ার হ্যামলেটস।

পুরো লন্ডনের জরিপকৃত ৭৮ লাখ নয় হাজার লোকের (তিন বছর বা তার বেশি বয়সী)-এর মধ্যে এক লাখ ১৪ হাজারের মতো মানুষ বাংলা ব্যবহার করেন।

আর ইংল্যান্ড এবং ওয়েলেসের পাঁচ কোটি ৩৯ লাখ জনের মধ্যে বাংলা ব্যবহারকারীর সংখ্যা মাত্র দু্‌ই লাখ ২১ হাজার।

৫. এটি আসলে কী বোঝাচ্ছে? ?

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস এর যে সরকারি জরিপের ভিত্তিতে এই গবেষণাটি করা হয়েছে সেটি আসলে আট বছরের পুরনো।

এরমধ্যে জনসংখ্যা বেড়েছে প্রায় পাঁচ লাখের মতো।

তাই ওই পুরনো জরিপের ভিত্তিতে বর্তমানে বাংলার অবস্থা কোথায় তা হয়তো সঠিক ধারণা নাও দিতে পারে।

তবে নতুন করে আবার জরিপ হবে আগামী ২০২১ সালে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa