
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। নারীদের ভোট কেন্দ্রে বাধা দেওয়ার ঘটনায় উত্তেজনা বৃদ্ধি পায়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে ৫-৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
টুঙ্গিপাড়ায় দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি ১৯ দশমিক ২০ শতাংশ
অপরদিকে, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া এবং প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম,এ,এইচ সেলিম ও জামায়াত প্রার্থী মনজুরুল হক রাহাদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



