Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাঙালীর অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান ধ্রুবতারার মত উজ্জ্বল : স্পিকার
জাতীয়

বাঙালীর অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান ধ্রুবতারার মত উজ্জ্বল : স্পিকার

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 24, 2022Updated:February 24, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাঙালীর অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান ধ্রুবতারার মত উজ্জ্বল। তিনি বলেন, বঙ্গবন্ধু শিকল ভাঙার গান গেয়ে বাঙালী জাতিকে স্বাধীনতার মূলমন্ত্রে উজ্জীবিত করেছিলেন এবং স্বাধীন, সার্বভৌম সোনার বাংলাদেশ উপহার দিয়েছিলেন বলেই জন্মশতবর্ষে সকল বাঙালী তাকে ভালোবাসার অর্ঘ্য প্রদানের মাধ্যমে স্মরণ করেছে।

বাঙালীর অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান ধ্রুবতারার মত উজ্জ্বল : স্পিকার
ফাইল ছবি
Advertisement

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘মুজিব শতবর্ষে জাতীয় বাস্তবায়ন কমিটি প্রকাশিত গ্রন্থের প্রকাশনা উৎসব’, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ‘বঙ্গবন্ধু স্কলারস’ বৃত্তি ২০২১ প্রদান’ এবং ১শ’ দিনব্যাপী অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের পুরস্কার বিতরণ ও সনদ বিতরণ প্রদান অনুষ্ঠানে স্পিকার এ সব কথা বলেন। এ সময় তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ‘বঙ্গবন্ধু স্কলারস’, ‘শেখ মুজিব কুইজ’ বিজয়ী এবং আয়োজক সহযোগীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। বঙ্গবন্ধু কুইজের উপর বিশেষ উপস্থাপনা তুলে ধরেন প্রিয় ডট কম এর প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন। এ ছাড়াও অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রকাশনা ও অনুবাদ উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ফখরুল আলম, প্রকাশনা ও সাহিত্য অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ধারনকৃত বক্তব্য উপস্থাপন এবং শিক্ষামন্ত্রী ড. দীপু মনি  বক্তব্য রাখেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মুজিববর্ষের অনন্য দিক হলো বঙ্গবন্ধু স্কলার নির্বাচন ও বৃত্তি  প্রদান। এই ধারাবাহিকতা চলমান থাকলে আগামী দিনের সোনার বাংলা গড়ে তুলতে বঙ্গবন্ধু স্কলাররা আলোকবর্তিকা হাতে নিয়ে এগিয়ে আসবেন।

তিনি বলেন, জাতির পিতার সংগ্রামী ও রাজনীতি জীবন, স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে তাঁর অবদান এবং সুমহান আত্মত্যাগের উপর প্রকাশিত বস্তুনিষ্ঠ ও গবেষণাধর্মী গ্রন্থসমূহ পাঠককে আগ্রহী ও কৌতূহলী করবে। একইভাবে যারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, আদর্শ ও দর্শন নিয়ে গবেষণা করবেন কিংবা বাংলাদেশের অভ্যুদয় ও স্বাধীনতা সংগ্রাম নিয়ে চর্চা করবেন তাদের জন্যও গুরুত্বপূর্ণ দলিলের ভূমিকা রাখবে। গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন, বঙ্গবন্ধু স্কলার বৃত্তি প্রদান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের চুড়ান্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত মন্ত্রী ও উপাচার্যগণ, পুরস্কার বিজয়ী স্কলারগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa