Close Menu
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Bangla news
Home হঠাৎ করেই দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। এতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ভোক্তারা
জাতীয় ডেস্ক
জাতীয়

হঠাৎ করেই দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। এতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ভোক্তারা

জাতীয় ডেস্কEsrat Jahan IsfaNovember 7, 20252 Mins Read
Advertisement

নিত্যপণ্যের বাজারে আজ দাম কমে তো কাল আবার বাড়ে। একই অবস্থা পেঁয়াজের বাজারেও। রাজধানীতে হঠাৎ করেই লাগামহীন হয়ে পড়েছে পেঁয়াজের বাজার। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে অন্তত ৩০-৪০ টাকা পর্যন্ত।

বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি

বিক্রেতারা বলছেন, খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। রাজধানীর কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহবুদ্দিন বলেন, পাইকারি পর্যায়ে দাম বাড়ায় এর প্রভাব খুচরা পর্যায়েও পড়েছে। সরবরাহ না বাড়লে সামনে বাজার আরও অস্থির হওয়ার আশঙ্কা রয়েছে।

আর আড়তদারা শোনাচ্ছেন মজুত শেষ হয়ে যাওয়ার কথা। পেঁয়াজের আড়তদার ফরিদ হোসেন জানান, দেশি পেঁয়াজের মজুত শেষের দিকে, ভারত থেকেও আমদানি হচ্ছে না; এর ওপর ষ্টিতে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে কিছুটা সংকট দেখা দিয়েছে। যার প্রভাবে দাম বাড়ছে।

তবে এসব অভিযোগ মানতে নারাজ ক্রেতারা। গৃহিণী রোকসানা বেগম বলেন, রান্নায় পেঁয়াজ প্রতিদিনই প্রয়োজন হয়। এই গুরুত্বপূর্ণ পণ্যটির দাম নিয়ে প্রায়ই বাজারে অস্থিরতা তৈরি করে অসাধু ব্যবসায়ীরা। এবারও তাই হচ্ছে বাজারে। হঠাৎ করে দাম এতো বেড়ে গেছে যে, এক কেজির জায়গায় দুই কেজি পেঁয়াজ কিনতে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে।

এদিকে বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করলেও ওঠানামা করছে দাম। সপ্তাহ ব্যবধানে হাতেগোনা কয়েকটি শাক-সবজির দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে অন্যান্যগুলোর দাম। বিক্রেতারা বলছেন, সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে শিম, বেগুন, টমেটো, শসা, করোলাসহ কয়েকটি সবজির দাম।

রাজধানীর কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আনিস বলেন, বেশির ভাগ সবজির দামই রয়েছে অপরিবর্তিত, তবে কয়েকটির বেড়েছে। মূলত এখনও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ বাড়েনি। বাজারে প্রতি কেজি টমেটো ১২০-১৫০ টাকা, শিম ৮০-৯০ টাকা, করলা ৮০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঢ্যাঁড়শ ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, পটোল ৬০ টাকা ও মুলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি বেগুন ৮০-১২০ টাকা, ধুন্দল ৭০ টাকা, কহি ৫০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা, আলু ২৫ টাকা ও শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি পিস ছোট সাইজের ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। আর প্রতি আঁটি লাল শাক ২০ টাকা, পালং শাক ২৫ টাকা, ডাটা শাক ২০ টাকা ও মুলা শাক বিক্রি হচ্ছে ২০ টাকায়।

চট্টগ্রামে ২০০ কোটি টাকার সরকারি সম্পত্তি আত্মসাতে জড়িত ২ ভূমিদস্যুকে আটক করে পুলিশে দিয়েছে প্রশাসন

ক্রেতারা বলছেন, শীতকালীন সবজির দাম আরও কমা উচিত। রাজধানীর কারওয়ান বাজারে সবজি কিনতে আসা আরিফ বলেন, শীতকালীন সবজি বাজারে চলে এসেছে অনেক আগেই। তবু সবজির দাম নাগালে আসছে না। বাজারে তদারকি বাড়াতে হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘এতে ‘জাতীয় করেই কারওয়ান বাজার দাম বৃদ্ধি দাম। দিশেহারা দেশের পড়েছেন, পেঁয়াজ, পেঁয়াজের, বাজারে বাড়ছে: ভোক্তারা রাজধানী লাফিয়ে সাধারণ হঠাৎ হয়ে,
Related Posts
পে-স্কেল

নতুন পে-স্কেল নিয়ে সুখবর আসছে ডিসেম্বরেই!

December 7, 2025
প্রবাসীর নিবন্ধন

ভোট দিতে ২ লাখ ২৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

December 7, 2025
মোবাইল দোকান বন্ধ

সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ

December 7, 2025
Latest News
পে-স্কেল

নতুন পে-স্কেল নিয়ে সুখবর আসছে ডিসেম্বরেই!

প্রবাসীর নিবন্ধন

ভোট দিতে ২ লাখ ২৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

মোবাইল দোকান বন্ধ

সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ

রাস্তায় নামছেন

ফের রাস্তায় নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা

৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা

৩০০ আসনে এককভাবে লড়বে গণঅধিকার পরিষদ: নুর

সালমান-আনিসুলকে আনা হলো ট্রাইব্যুনালে

৪টি দলের প্রতীক

সংসদ নির্বাচনের ব্যালটে থাকছে না ৪টি দলের প্রতীক

লন্ডন নেয়া হতে পারে

মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্স আসলে বুধবার খালেদা জিয়াকে লন্ডন নেয়া হতে পারে

অবরোধ করে বিক্ষোভ

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রামের মহাসড়ক অবরোধ

পরীক্ষায় ফিরে আসার সিদ্ধান্ত

বদলি-শোকজের মুখে আজ পরীক্ষায় ফিরছেন প্রাথমিক শিক্ষকরা

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.