আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়িয়েছে ১১০ ডলার। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বার্তার পর আবারও এ দাম বাড়লো।

ব্রেন্ট, যা বৈশ্বিক তেলের মানদণ্ড হিসেবে বিবেচিত, আজ অস্থির বাজারে ওঠা-নামা করেছে এবং বর্তমানে ০.৮ % বেড়ে প্রতি ব্যারেল ১১০ ডলার দশমিক ৬৭ এ দাঁড়িয়েছে। ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তারা সমঝোতায় না আসে, তবে একটি পুরো সভ্যতা আজ রাতেই শেষ হয়ে যেতে পারে।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জ্বালানি রুটে যদি এই সংকট দীর্ঘায়িত হয়, তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, কূটনৈতিক সমঝোতা হলে বাজারে অস্থিরতা কমার আশা করা যায়।
বৈশাখের কেনাকাটায় এবার বিকাশ পেমেন্টে ১,৩৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
বর্তমান পরিস্থিতি বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে, যা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য ও জ্বালানি মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়াবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


