জুমবাংলা ডেস্ক: বান্দরবানের রুমায় দুটি মিনি ট্রাক সড়ক থেকে খাদে পড়ে ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও ১৪ জন।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার রুমা-কেউকারাডং খাড়া পাহাড়ি সড়কের বগালেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রুমা উপজেলা রেমাক্রি প্রাংসা ইউনিয়নের চেয়ারম্যান জিরা বম জানান, নিহতরা সবাই রেমাক্রি প্রাংসা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের থাইংক্ষ্যং পাড়া এলাকার বাসিন্দা। নিহত ৬ জনের মধ্যে ৫ জন নারী। তারা সবাই বম সম্প্রদায়ের। নিহত পুরুষ খিয়াং সম্প্রদায়ের।

Advertisement

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন শিবলী জানান, আহত ১৪ জনকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত ১০ জনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মিনি ট্রাক বগালেক এলাকায় ঢালু পাহাড় নামছিল। এ সময় পেছনের ট্রাকের ব্রেক ফেল হয়। পরে সেটি সামনেরটিকে ধাক্কা দিলে দুটি মিনি ট্রাকই রাস্তা থেকে খাদে পড়ে যায়। একটি ট্রাক আরেকটি ট্রাকের ওপর উঠে যায়। রুমাগামী ট্রাকটিতে যাত্রী ছিলেন আনুমানিক ২০ জন। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। সদর হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনকে মৃত ঘোষণা করা হয়।

র‍্যাব মহাপরিচালক পদক পেল ডগ স্কোয়াডের ‘চিতা’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.