Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বান্দরবানে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ
চট্টগ্রাম জাতীয়

বান্দরবানে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ

By Hasan MajorJuly 13, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: বান্দরবানে শুক্রবার বন্যার পানি কিছুটা কমলেও আজ শনিবার (১৩ জুলাই) সকাল থেকে প্লাবিত এলাকাগুলোতে বন্যার পানি বেড়েই চলেছে। প্লাবিত হচ্ছে আরও নতুন নতুন এলাকার ঘরবাড়ি।

অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে সাতটি উপজেলায় বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে অর্ধলক্ষাধিকেরও বেশি বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

বান্দরবানে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ
 
Advertisement

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ১৩১টি কিন্তু প্লাবিত এলাকাগুলোর তুলনায় আশ্রয়কেন্দ্রের সংখ্যা অনেক কম বলে অভিযোগ করেছে ভুক্তভোগীদের।

বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানিও হু হু করে বাড়ছে।

চলতি মাসের ৬ জুলাই থেকে বান্দরবানে অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাতটি উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়।

সদর, রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় তেত্রিশটি ইউনিয়ন এবং দুটি পৌরসভায় বন্যাকবলিত মানুষের সংখ্যা যেন বাড়ছে প্রতিযোগিতা দিয়ে।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে শনিবার মেম্বারপাড়া, হাজেঘোনা, বালাঘাটা, কালাঘাটা’সহ আশপাশের এলাকাগুলোতে নতুন করে অনেক ঘরবাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে।

সাতটি উপজেলায় অর্ধলক্ষাধিক মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছে।

বন্যা-পাহাড় ধসের প্রাণহানি ঠেকাতে দুর্যোগ মোকাবেলায় বান্দরবানে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সাইক্লোন সেন্টারে খোলা হয়েছে ১৩১টি আশ্রয়কেন্দ্র। আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছে শত শত পরিবার। এছাড়াও আত্মীয়-স্বজন এবং পার্শ্ববর্তী ভবনে পাড়াপ্রতিবেশীর বাসায় অবস্থান নেয়া লোকদের ভোগান্তি যেন আরও কয়েকগুণ বেশি।

বন্যাকবলিত পানিবন্দী এলাকাগুলোতে এখনো পর্যন্ত প্রশাসন-পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি।

বন্যায় ভুক্তভোগী লাকী দাস, মোহাম্মদ জাফর বলেন, বন্যার পানি নামতে শুরু করেছিল শুক্রবার রাতে কিন্তু শনিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে প্লাবিত এলাকাগুলোতে আবারও বন্যার পানি বাড়ছে। ভোগান্তির যেন শেষ হচ্ছে না। আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত জায়গা নেই। বন্যাদুর্গত এলাকাগুলোতে এখনো কোনো সরকারি-বেসরকারি সংস্থার পক্ষ থেকে ত্রাণ পৌঁছায়নি।

এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে নতুন করে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। শহরের হাফেজঘোনা এলাকায় সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম বলেন, ‘ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে প্রশাসনের। পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে গুদামে। আশ্রয়কেন্দ্রের সংখ্যাও আরও ৫টি বাড়িয়ে ১৩১টি করা হয়েছে।’ সূত্র: আজাদী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa