Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নাগরিকত্ব বিল ও ছাত্র আন্দোলন নিয়ে বিজেপির বিরুদ্ধে মেয়ে সানা গাঙ্গুলির পোস্ট ভাইরাল হওয়ার পর পরিস্থিতি সামলাতে মাঠে নেমে সমালোচনার শিকার হয়েছেন দেশটির সাবেক ক্রিকেট তারকা ও ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অষ্টাদশী সানা ইনস্টাগ্রামে ভারতের নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভের সময় ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে স্টোরি শেয়ার করে নীরবে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সানার পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বুধবার পরিস্থিতি সামলাতে সাবেক অধিনায়ক মাঠে নামেন।

সৌরভ টুইটারে লেখেন, ‘ওকে এসবে জড়াবেন না, রাজনীতি বোঝার বয়স ওর হয়নি।’ নেটিজেনরা সৌরভকে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘সানার বয়েস ১৮। ভোটাধিকার রয়েছে। তবে তার মত প্রকাশের স্বাধীনতা থাকবে না কেন’!

সৌরভ টুইটরে দাবি করেন, সানার পোস্টটি মিথ্যে। তার অনুরোধ ছিল, সানাকে এসব থেকে দূরে রাখার। টুইটটি শেয়ার করার পরেই আসতে থাকে পাল্টা মত। জেএইউ-এর সাবেক ছাত্রী , ছাত্র নেত্রী শীলা রশিদ টুইটারে সৌরভকে লেখেন, ‘আপনার মেয়েকে নিয়ে গর্বিত হওয়া উচিত। ও সত্যি কথা বলতে শিখেছে। বয়স্ক মানুষের মতো একজন উঠতি মেয়েরও অধিকার রয়েছে নিজের মত প্রকাশ করার।’

অপর একজন সৌরভের টুইটে অনুরোধের সুরে বলেন, ‘আপনি যেমন খেলোয়াড়দের নেতা হিসেবে অবাধ স্বাধীনতা দিয়েছিলেন, সানাকেও দিন না।’ কেউ আবার লেখেন, ‘এবার হয়তো দেখব, সানা টুইটরে লিখেছেন—আমার বাবাকে নোংরা রাজনীতিতে জড়াবেন না। তিনি বিভাজনের রাজনীতির কচকচি বোঝার মতো পরিণত নয়।’

মঙ্গলবার মোট দু’টি স্টোরি পোস্ট করেছিলেন সানা। একটি পোস্ট ছিল দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র আন্দোলনের গতিবিধি নিয়ে। অন্য পোস্টটি ছিল খুশবন্ত সিংহের ‘দ্য এন্ড অব ইন্ডিয়া’ বইটি থেকে। সানার পোস্টটি ইনস্টাগ্রাম থেকে চব্বিশ ঘণ্টার মধ্যে সরে গেলেও, স্ক্রিনশট ছড়িয়ে পড়তে থাকে সর্বত্র।

খুশবন্তের লেখাটি হচ্ছে, ‘যারা ভাবছেন আমরা মুসলিম ও খ্রিস্টান নই, তাই চিন্তার কোনো কারণ নেই, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আজ বামপন্থী ইতিহাসবিদ ও পশ্চিমা সংস্কৃতি পছন্দ করা তরুণদের টার্গেট করছে সংঘ। আগামীকাল ওদের নজর পড়বে স্কার্ট পরা, আমিষ খাওয়া, মদ্য পান করা, বিদেশি সিনেমা দেখা, বার্ষিক তীর্থযাত্রা না করা মানুষদের ওপর। দেখা হলে জয় শ্রীরাম না বললেও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে। কেউই নিরাপদ নয়।’

সৌরভসহ দেশের অধিকাংশ ক্রীড়াব্যক্তিত্ব যেখানে এনআরসি বা নাগরিকত্ব আইন ইস্যুতে মুখ বন্ধ রেখেছেন, সেখানে সানার এমন কাজ নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.