Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক
জাতীয় স্লাইডার

বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক

By Arif ArmanJune 12, 20262 Mins Read

 আটক

Advertisement
বগুড়া থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা নিতে এসে এক কিশোরী ও তার খালাতো ভাই পুলিশের হাতে আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে এসআই ইয়াছিন আলীর নেতৃত্বে ফুলবাড়ী থানার একটি বিশেষ দল উপজেলার আছিয়ার বাজার মোড়ে অবস্থান নেয়। এ সময় একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালিয়ে একটি স্কুলব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ এক কিশোরী ও তার খালাতো ভাইকে আটক করা হয়।

আটক কিশোরীর ১৪ বছর। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অপর আটক ব্যক্তি মো. পায়েল মিয়ার বয়স ২২ বছর সে বগুড়া সদর উপজেলার গোকুল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাদের মধ্যে খালাতো ভাই-বোনের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অটোরিকশায় থাকা এক ব্যক্তির কাছে আটক দুজনের পরিচয় জানতে চাইলে তিনি তাদের চিনতে অস্বীকার করেন। পরে থানায় জিজ্ঞাসাবাদের সময় কিশোরী জানায়, ওই ব্যক্তি তার বাবা। ঘটনাস্থলে তিনি নিজের পরিচয় গোপন করেছিলেন বলে পুলিশের দাবি।

থানায় জিজ্ঞাসাবাদের সময় কিশোরী দাবি করে, তার বাবা প্রথমবারের মতো তাকে এ কাজে নিয়ে এসেছেন। সে আরও জানায়, তাদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল এবং তার বাবার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী এসআই ইয়াছিন আলী বলেন, আটক দুজনের কাছ থেকে স্কুলব্যাগে রাখা ২ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। তদন্তে ঘটনার আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কিশোরীর বয়স ১৪ বছর হওয়ায় তাকে আদালতের মাধ্যমে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপরদিকে আটক যুবককে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    Fatima-Tasneem-Juma

    জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

    July 8, 2026
    Sangsad

    গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

    July 8, 2026
    সায়েদাবাদ টার্মিনাল

    সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

    July 8, 2026

    Latest News

    Fatima-Tasneem-Juma

    জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

    Sangsad

    গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

    সায়েদাবাদ টার্মিনাল

    সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

    বজ্রবৃষ্টির পূর্বাভাস

    রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

    সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

    ctg-flood

    ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

    world-bank

    বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

    Sajek

    সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

    PM

    প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    বিনামূল্যে শাটল সার্ভিস

    শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa