Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বাবুনগরী-মামুনুলের গ্রেপ্তার দাবি ৬০ সংগঠনের
জাতীয় স্লাইডার

বাবুনগরী-মামুনুলের গ্রেপ্তার দাবি ৬০ সংগঠনের

By iNews DeskNovember 30, 20202 Mins Read
Advertisement

হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী এবং যুগ্ম মহাসচিব মামুনুল হকের গ্রেপ্তার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে মানববন্ধন করবে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীদের ৬০টি সংগঠন। এসব সংগঠন এই দু’জনের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও সংবিধান অবমাননার অভিযোগ এনেছে।

মঙ্গলবার বেলা ৩টায় এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি। সংগঠনটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, মুজিববর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং সংবিধানের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, সাম্প্রদায়িক অপশক্তির ধৃষ্টতাপূর্ণ হুমকির প্রতিবাদে স্বাধীনতা চত্বর (সোহরাওয়ার্দী উদ্যান) ঘিরে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, ধর্মীয়, জাতিগত, শিশু, কিশোর, ছাত্র, যুব, নারী সংগঠন এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদদের পরিবারের ৬০টি সংগঠন এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবে।

ঢাকায় মৎস্য ভবন থেকে শুরু করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, শাহবাগ ও টিএসসি হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে এই কর্মসূচি হবে। একই সময়ে সারা দেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

শাহরিয়ার কবির আরো বলেন, এই মানববন্ধন ও সমাবেশের মূল দাবি হচ্ছে- অবিলম্বে জাতির পিতা এবং বাংলাদেশের সংবিধান অবমাননাকারী হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী ও নতুন যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে জামায়াত-হেফাজতের মৌলবাদী ও সাম্প্রদায়িক, সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

এ কর্মসূচিতে অন্য যেসব সংগঠন অংশ নেবে তা হলো: সেক্টর কমান্ডার্স ফোরাম , সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশন, পেশাজীবী সমন্বয় পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, প্রজন্ম ’৭১, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ রুখে দাঁড়াও, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ইতিহাস সম্মিলনী, জাতীয় কবিতা পরিষদ, সম্প্রীতি বাংলাদেশ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু গবেষণা সংসদ, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), জাতীয় যুব জোট, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্র, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলন, বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ, ’৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তন জাতীয় কমিটি, কেন্দ্রীয় খেলাঘর, বাংলাদেশ আদিবাসী ফোরাম, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্র, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ), বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম, গৌরব ’৭১, অপরাজেয় বাংলা, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, কর্মজীবী নারী, জাতীয় নারী জোট, নারী মুক্তি সংসদ, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ (বাংলাদেশ চাপ্টার), জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা, সেক্যুলার ইউনিটি বাংলাদেশ, ইউথ ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী প্রজন্ম লীগ, মুক্তিযুদ্ধ মঞ্চ, ঘাসফুল শিশু কিশোর সংগঠন, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, জাতীয় আদিবাসী পরিষদ ও জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
আমীর খসরু

দেশের স্পোর্টস নিয়ে বিএনপির অনেক বড় পরিকল্পনা রয়েছে: আমীর খসরু

February 1, 2026
মির্জা আব্বাস

মিথ্যা প্রচারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব নয় : মির্জা আব্বাস

February 1, 2026
বিজয়ী

জনগণ বিএনপিকে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করবে : ড. মোশাররফ

February 1, 2026
Latest News
আমীর খসরু

দেশের স্পোর্টস নিয়ে বিএনপির অনেক বড় পরিকল্পনা রয়েছে: আমীর খসরু

মির্জা আব্বাস

মিথ্যা প্রচারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব নয় : মির্জা আব্বাস

বিজয়ী

জনগণ বিএনপিকে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করবে : ড. মোশাররফ

বরখাস্ত

চাচাকে পিতার নামে দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই‌ কর্মকর্তা বরখাস্ত

রাজনৈতিক বিভাজন

‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবিশ্বাসীরাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন চায়’

রেমিট্যান্স

নতুন বছরে রেমিট্যান্সের রেকর্ড গতি, জানুয়ারিতে ৩৮ হাজার কোটি টাকা

অনুদান

বাংলাদেশে রোহিঙ্গা সংকটে নরওয়ের আরও ১০ লাখ ডলার অনুদান

নির্বাচন

‘জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না’

জামায়াতে ইসলামী

শান্তি কমিটির কথা ‘আজগুবি’ : জামায়াতে ইসলামী

প্রধান উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক : প্রধান উপদেষ্টা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.