Advertisement
জুমবাংলা ডেস্ক : সারা বিশ্বেই পাল্লা দিয়ে বাড়ছে বায়ুদূষণ। অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঢাকার বায়ুদূষণও। বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে সাত নম্বরে।

বুধবার (১৩ মার্চ) সকাল ৮টা ৩৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে থাকা লাহোরের স্কোর ২৯৪ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। এরপর রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ১৯৮ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর। তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ। এই শহরটির স্কোর ১৭১ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। পঞ্চমে ইরানের তেহরান এবং ষষ্ঠ অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। সপ্তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা এবং এই শহরটির স্কোর ১৬০ অর্থাৎ এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণাই দূষণের প্রধান উৎস। ঢাকার বাতাসে যতটা পিএম আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে অনেক বেশি।

বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়।

কেমন আছেন জি ম্মি ২৩ বাংলাদেশি নাবিক ও ক্রু?

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.