
বহুল আলোচিত বালিশকাণ্ডসহ নানা দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে সাত প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে উপ-পরিচালক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি দল তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান সকাল ১১টায় দুদকে প্রবেশ করে বেলা সাড়ে তিনটার দিকে বের হন। এসময় কয়েকজন সাধারণ জনতা এবং সাংবাদিকরা বালিশের দাম নিয়ে প্রশ্ন করেন। তবে মাসুদুর রহমান কোনো উত্তর না দিয়ে একরকম পালিয়ে যান।
এদিকে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, প্রথম পর্যায়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



