সংসদে বক্তব্য রাখছেন বিএনপির এমপি হারুন। ফাইল ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের রাজধানীর বিভিন্ন স্থানে ১১টি বাসে অগ্নিসংযোগের ঘটনা খতিয়ে দেখতে সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ।

সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি এ দাবি জনান। হারুনুর রশীদ বলেন, ‘১২ নভেম্বর ছিল জাতীয় সংসদের দুটি আসনের নির্বাচন। সিরাজগঞ্জ-১ এবং ঢাকা-১৮। আমরা সকলেই জানি সিরাগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ১লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট এবং বিএনপি প্রার্থী ৪৮৮ ভোট পেয়েছে। ঢাকা-১৮ আসনে ৮৬শতাংশ ভোটারের অনুপস্থিতিতে আওয়ামী লীগ পেয়েছে ৭৫ হাজার ৮২০ ভোট এবং ৫হাজার ৩৬৯ ভোট পেয়েছে বিএনপি প্রার্থী।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও সংসদ নেতা গতকাল সংসদে বলেছেন ১২ তারিখে ভোট হয়েছে উত্তরায়। গাড়ি পুড়ছে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে। বংশাল, মতিঝিল, পল্টন, শাহবাগসহ বিভিন্ন জায়গায় প্রায় ১১টি গাড়ি পুড়েছে। প্রধানমন্ত্রী যেটি বলছেন অগ্নিসংযোগে যারা জড়িত তাদের ছাড় দেয়া হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই তদন্তের মাধ্যমে কালকেই বলেছেন উনি (প্রধানমন্ত্রী), আমরাও চাই, আমরাও চাই যে একে অপরের প্রতি দোষারোপ না করে (এখানে মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির সন্ত্রাসীদের দাতভাঙ্গা জবাব দেয়া হবে, বিভিন্ন কথাবার্তা বলছেন। আমাদের মাননীয় মহাসচিব ফখরুল ইসলাম সাহেব এটি সরকারের এজেন্টদের দ্বারা নাশকতা করা হয়েছে। এটিকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন থানায় প্রায় ১৫টি মামলা দায়ের হয়েছে। পুলিশের পেশাদারিত্ব নিয়ে অনেক প্রশ্ন আছে। ’

তিনি বলেন, ‘আমি আপনার কাছে পত্রিকা পাঠিয়ে দিচ্ছি মাননীয় স্পিকার। আজকের একটি পত্রিকায় খবর এসেছে। খবর এসেছে মামলার কথা বাদী জানেই না। মামলার কথা বাদী জানেই না। সেখানে মামলা হচ্ছে। পুলিশ বলছে, ভিডিও ফুটে দেখে ব্যবস্থা নেয়া হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার, ইশরাক হোসেন কোভিড-১৯ আক্রান্ত। জুয়েল কোভিড-১৯ আক্রান্ত। ছাত্রদলের আরেক নেতা একবছর ধরে চেন্নাই হসপিটালে চিকিৎসাধীন। তারা কীভাবে মামলার আসামি হয় মাননীয় স্পিকার। আজকে পত্রিকায় ছবি এসেছে তিন বছরের শিশু তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। আদালতে কান্নাকাটি করছে সে মুদিখানার দোকানে বসে ছিল। তাকে মামলার আসামি করা হয়েছে মাননীয় স্পিকার।’

হারুনুর রশীদ বলেন, ‘ এটা জুলুম, এটা অন্যায় মাননীয় স্পিকার। আমি অনুরোধ করবো একটি সংসদীয় কমিটি আপনি করে দিবেন মাননীয় স্পিকার। সরকারী দলের যাএক যাকে খুশি আপনি রাখেন। বিরোধীদল থেকে ২-৩ জন সদস্য রাখেন। আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক করে দিবেন এই ঘটনার সঙ্গে কারা জড়িত। এই তথ্য উদঘাটিত হওয়া দরকার এবং জাতির সামনে উপস্থাপিত হওয়া দরকার। তার জন্য আমি দাবী জানাচ্ছি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.