
সাধারণ ক্ষমার আওতায় ৩০ হাজার অনিয়মিত প্রবাসী বাংলাদেশির ভিসা নিয়মিত করায় বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি এ সময় বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধির অনুরোধ জানান।
বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে দ্বিতীয় Foreign Office Consultation (FOC) শিগগির ঢাকায় অনুষ্ঠিত হওয়ার বিষয়ে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মতি প্রকাশ করেন। ড. মোমেন প্রবাসী বাংলাদেশিসহ বাহরাইনে অবস্থানরত সকলের জন্য বিনামূল্যে টিকা বিতরণের জন্য সেদেশের সরকারকে ধন্যবাদ জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



