বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

Advertisement

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা দাম্মাম হয়ে বাংলাদেশে ফিরতে পারবেন।

গতকাল রোববার (১৫ মার্চ) মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ার পরিচালিত একটি বিশেষ ফ্লাইট (দাম্মাম–ঢাকা) চালুর পরিকল্পনা করা হয়েছে। এই ফ্লাইটে আগ্রহী প্রবাসী বাংলাদেশিরা দেশে ফেরার সুযোগ পাবেন।

ফেরত যেতে ইচ্ছুকদের দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া গুগল লিংকের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তবে আসন বরাদ্দ সম্পূর্ণভাবে গালফ এয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সম্ভাব্য যাত্রার তারিখ ২০ মার্চ বা এর কাছাকাছি সময় নির্ধারণ করা হয়েছে। প্রতিটি আসনের ভাড়া আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার ধরা হয়েছে।

এই বিশেষ ফ্লাইটের যাত্রীরা ২৩ কেজির একটি ব্যাগেজ ও একটি হ্যান্ড ব্যাগ বহন করতে পারবেন। বাহরাইন থেকে সৌদি আরবের দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট ভিসার ব্যবস্থাও একই ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। টিকিট নিশ্চিত হলে গালফ এয়ার কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যাত্রীদের সঙ্গে যোগাযোগ করবে।

দূতাবাস জানিয়েছে, আগ্রহী বাংলাদেশিদের সোমবার সকাল ১০টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.