Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ১ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৬টি ঈদের নামাযের জামাত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ জিলহজ মোতাবেক ১ আগস্ট সারাদেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ছয়টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত সকাল ৭টা অনুষ্ঠিত হবে। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের মুয়াজ্জিন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান।

দ্বিতীয় জামাত হবে সকাল ৭টা ৫০ মিনিটে। এতে ইমাম থাকবেন বায়তুল মোকারমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেয ক্বারী হাবিবুর রহমান মেশকাত।

সকাল ৮টা ৪৫ মিনিটে হবে ঈদের তৃতীয় জামাত। পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক এই জামাতে ইমামতি করবেন, মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন মাওলানা ইসহাক।

চতুর্থ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম, মোকাব্বির হবেন চিফ খাদেম মো. শহীদুল্লাহ। এই জামাতটি সকাল ৯টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

পঞ্চম জামাত হবে সকাল সাড়ে ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান।

ষষ্ঠ ও সর্বশেষ জামাত হবে বেলা ১১টা ১০ মিনিটে। এই জামাতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম হাফেজ মো. আব্দুর রাজ্জাক।

হিজরি বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ। ১০ জিলহজ আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কোরবানি করেন মুসলমানরা। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব।

এর আগে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩১ জুলাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.