Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Exceptional বায়ু দূষণের উপযুক্ত ব্যাখ্যা না পেয়ে ঢাকার দুই সিটির প্রধান নির্বাহীকে তলব
জাতীয় ঢাকা স্লাইডার

বায়ু দূষণের উপযুক্ত ব্যাখ্যা না পেয়ে ঢাকার দুই সিটির প্রধান নির্বাহীকে তলব

By Hasan Majorমে 9, 2019Updated:মে 9, 20192 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: ঢাকা মহানগরীর বায়ু দূষণরোধে উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে জমা দেয়া প্রতিবেদনের ব্যাখ্যা দিতে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে তলব করেছে হাইকোর্ট। খবর ইউএনবি’র।

আগামী ১৫ মে হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।

আদালতের আদেশ থাকার পরও রাজধানী জুড়ে বায়ু দূষণরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণের সঠিক তথ্য প্রতিবেদনে উঠে না আসায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। পরে তাদেরকে তলব করে আদেশ দেয়।

রবিবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী নুরুন্নাহার।

আব্দুল্লাহ আল মাহমুদ বাশার সাংবাদিকদের বলেন, বলেন, সিটি করপোরেশনের ওপরে নির্দেশনা ছিল দিনে ওনারা দু’বার করে পানি ছিটাবেন যেন ধুলাটা যে কোনো জায়গায় সংক্রমিত হতে না পারে। কিন্তু ওনাদের যে কাগজপত্র দাখিল করেছেন সেখানে ওনাদের যে রুটিন ওয়ার্ক আছে, তাতে আদালত সন্তুষ্ট হতে পারেন নাই। যে রুটিন ওয়ার্ক অনুযায়ী কাজগুলো সম্পাদন হয়েছে কিনা, সে বিষয়ে সম্পাদন করা কাজগুলোর কাগজপত্র দাখিলে ওনারা ব্যর্থ হয়েছেন। এ কারণে আগামী ১৫ মে তাদেরকে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।

প্রসঙ্গত, এর আগে ঢাকার বায়ুদূষণ নিয়ে গণমাধ্যমে ২১ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গত ২৭ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তার পরের দিন রিটের শুনানি নিয়ে রাজধানীর বায়ু দূষণ বন্ধে রুল জারি করে হাইকোর্ট। রুল জারির পাশাপাশি বায়ু দূষণ রোধে ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন আদেশও দেয়।

একইসঙ্গে যেসব এলাকায় উন্নয়ন ও সংস্কার কাজ চলছে এবং যেসব এলাকা ধুলাবালি প্রবণ, সেসব এলাকায় ৪৮ ঘণ্টার মধ্যে দিনে দুইবার পানি ছিটাতে দুই সিটির মেয়র ও নির্বাহীগণকে নির্দেশ দেয়া হয়। ১৫ দিনের মধ্যে রাজধানীর যেসব এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড চলছে সেসব এলাকা ঘেরাও করে পরের দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে আদালতকে অবহিত করতে নির্দেশ দেয়া হয়।

এছাড়াও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাদেরকে উক্ত আদেশ পালন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। যার ধারাবাহিকতায় মামলাটি পুনরায় শুনানিকালে আদালত রাজধানী ঢাকার বায়ু দূষণরোধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করে এবং এ বিষয়ে আদেশ দেয়।

এরপর গত ১৩ মার্চ ঢাকার বায়ু দূষণের মাত্রা পরিমাপ করে এবং দূষণ রোধে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা প্রতিবেদন আকারে দাখিল করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছিল আদালত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
রাশিয়া

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের

জুন 9, 2026
প্রধানমন্ত্রী একনেক

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

জুন 9, 2026
বিতর্কে নতুন মোড়

মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি

জুন 9, 2026
Latest News
রাশিয়া

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের

প্রধানমন্ত্রী একনেক

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

বিতর্কে নতুন মোড়

মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি

ঝড়

দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

উপাচার্য নিয়োগ

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

অনার্স কোর্স

অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-দর্শনসহ ৬ বিষয়

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

বরাদ্দ

নবম পে-স্কেলের বরাদ্দ নিয়ে বড় সুখবর

গ্রেপ্তার

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

ব্যাটিংয়ে

টস জিতল অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa