
আজ সকালে বিআইআরসি কমান্ড্যান্টের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় আরএমপি’র অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান, বিশেষ পুলিশ সুপার এ এফ এম আনজুমান কালাম এবং স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার শারমিন আকতার চুমকি।
সাক্ষাৎকালে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌহিদ-উল-ইসলাম পুলিশ কমিশনারসহ সকল অফিসারকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
বর্ডার গার্ড বাংলাদেশের রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদের সাথেও আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



